Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Calcutta HC seeks response from NTA

নিটের ওএমআরে নম্বর-কেলেঙ্কারি! এনটিএ-র জবাব তলব হাই কোর্টের

মামলাকারীর দাবি, নিট পরীক্ষায় তাঁর পাওয়ার কথা ৬৫৯ থেকে ৬৬১ নম্বর। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত ফলে দেখা গিয়েছে, তিনি মাত্র ২৮৯ নম্বর পেয়েছেন।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৯:২১

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৯:২১

options
link
নিটের ওএমআরে নম্বর-কেলেঙ্কারি! এনটিএ-র জবাব তলব হাই কোর্টের zoom
এনটিএ-র জবাব তলব কলকাতা হাই কোর্টের।
Advertisement

নিট ইউজি-র প্রশ্নফাঁস ঘিরে উত্তাল দেশ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তাফার দাবিতে দিল্লির রাস্তায় লাগাতার চলছে প্রতিবাদ-বিক্ষোভ। পুলিশ-আন্দোলনকারী খণ্ডযুদ্ধ কার্যত রণক্ষেত্র রাজধানী। এই আবহেই এবার নিট পরীক্ষায় নম্বরে কারচুপির অভিযোগে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা। ওএমআর পুনরায় যাচাইয়ের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ এক পরীক্ষার্থী। এই মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির জবাব তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।

মামলাকারীর দাবি, তাঁর আনসার কি-এর সঙ্গে ওএমআরের কোনও মিলই নেই। তাঁর দাবি, নিট পরীক্ষায় তাঁর পাওয়ার কথা ৬৫৯ থেকে ৬৬১ নম্বর। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত ফলে দেখা গিয়েছে, তিনি মাত্র ২৮৯ নম্বর পেয়েছেন।

এক পরীক্ষার্থীর প্রায় ৩৭০ নম্বর গন্ডগোলের অভিযোগ ওঠে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে। মামলাকারীর দাবি, তাঁর আনসার কি-এর সঙ্গে ওএমআরের কোনও মিলই নেই। তাঁর দাবি, নিট পরীক্ষায় তাঁর পাওয়ার কথা ৬৫৯ থেকে ৬৬১ নম্বর। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত ফলে দেখা গিয়েছে, তিনি মাত্র ২৮৯ নম্বর পেয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় পরীক্ষার্থীদের মেল করে ওএমআর পাঠানো হয়েছে। মামলকারী জানান, তাঁর আনসার কি-এর সঙ্গে ওএমআরের কোনও মিল নেই। আনসার কি অনুযায়ী ওএমআরে তার চেয়ে প্রায় ৩৭০ নম্বর কম পেয়েছেন বলে দাবি মামলাকারীর। তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হাই কোর্টে সওয়াল করেন, কম্পিউটারে ওএমআর মূল্যায়ন করা হয়। সেখানে আনসার কী-তে এত নম্বরের ফারাক হল কীভাবে? ওএমআর যাচাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে এনটিএ-র বিরুদ্ধে সরব মামলাকারীর আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে দ্রুত এনটিএ-র বক্তব্য তলব করেন বিচারপতি সিনহা। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.