সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার মানল মারণ ভাইরাস। ৮ দিনেই করোনাকে (Corona Virus) পরাস্ত করে ঘরে ফিরলেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত । জানা গিয়েছে, বুধবার রাতেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে। তবে এখনও বেশ কিছুদিন হোম আইসোলেশনে থাকবেন তিনি।
জুনের শেষদিক থেকেই জ্বরে ভুগছিলেন শান্তাদেবী (Shanta Dutta)। ছিল করোনার একাধিক উপসর্গও। তাই সন্দেহ দানা বেঁধেছিল। এরপরই তাঁর নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। ৩০ জুন জানা যায়, নাইসেডের অধিকর্তার শরীরেও থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস। তবে সেই সময় তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। তাই রাখা হয়েছিল হোম আইসোলেশনে। এরই মাঝে ফুসফুসে সংক্রমণের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা হয়। রিপোর্ট পাওয়ার পরই জানা যায়, করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। তখনই ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় শান্তাদেবীকে।
[আরও পড়ুন: দুর্গাপুরে ব্যবসায়ী অপহরণকাণ্ডের কিনারা, ৭২ ঘণ্টা পর ঝাড়খণ্ড সীমানা থেকে উদ্ধার অপহৃত]
সেখানেই চিকিৎসা শুরু হয় তাঁর। ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই অদৃশ্য ভাইরাসকে পরাস্ত করে সুস্থ হয়ে ওঠেন নাইসেড অধিকর্তা। ৮ জুলাই রাতে বাড়ি ফিরেছেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনা নয়, তাঁর অন্য একাধিক সমস্যা থাকার জন্যই হাসপাতালে ভরতি করতে হয়েছিল শান্তাদেবীকে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ।
[আরও পড়ুন: মিরিকের চা বাগানে ঘুরছে ব্ল্যাক প্যান্থার! স্থানীয়দের দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া]
সর্বশেষ খবর
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার
-
জটিল রক্তরোগের চিকিৎসায় বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান ডা. রজত ভট্টাচার্যকে
-
বিপদকালে স্বামীকে যোগ্য সঙ্গত স্ত্রীর! স্মিতের সহধর্মিণীর মানসিক দৃঢ়তা প্রশংসিত নেটদুনিয়ায়
-
‘জঙ্গি’ পাইলটকে ছেড়ে দেওয়ার জন্য চাপ! ফ্লাইদুবাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীদের
-
ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…