সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্কারের জন্য নতুন বছরের প্রায় শুরু থেকেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে টালা ব্রিজের যানচলাচল। ৩ জানুয়ারি রাত থেকেই গাড়ির গতিপথ বদল করে দেওয়া হবে। ৪ জানুয়ারি থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে যান চলাচল। তার পরেরদিন অর্থাৎ ৫ জানুয়ারি থেকেই শুরু হবে সেতু ভাঙার কাজ। উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ এই ব্রিজ বন্ধ হয়ে গেলে যানজট আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে কলকাতা ট্রাফিক এ বিষয়ে দফায় দফায় আলোচনা করে কোন রাস্তা দিয়ে যানচলাচল হবে ইতিমধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের খবর, ৪ জানুয়ারি সকাল থেকেই মোট ৪২টি রুটের বাস পরিবর্তিত পথ দিয়েই চলবে। বারাকপুরের দিক থেকে কলকাতাগামী সমস্ত বাস বিটি রোড থেকে চিড়িয়া মোড়, দমদম সেভেন ট্যাংক হয়ে নর্দার্ন অ্যাভিনিউ হয়ে পাইকপাড়া মিল্ক কলোনি হয়ে বেলগাছিয়া সেতু হয়ে শ্যামবাজারের রাস্তা দিয়ে যাবে। পাশাপাশি বারাকপুরের দিকে যাওয়া বাসগুলি শ্যামবাজার থেকে ভূপেন বোস অ্যাভিনিউ ধরে রাজবল্লভ পাড়ার পর লকগেট ব্রিজ ধরে চুনিবাবু বাজার, চিড়িয়া মোড়, বিটি রোডে এসে উঠবে।
[আরও পড়ুন: বর্ষবরণের রাতে খোলা ছাদে ‘রেভ পার্টি’, কড়া নজর পুলিশের]
টালা ব্রিজ বন্ধ থাকাকালীন ৪৩ এবং ২৪২ রুটের বাসগুলি চিৎপুর ব্রিজ ব্যবহার করতে পারবে। এছাড়া ৭৮, ৭৮, ৭৮/১, ২০১ ,২২২, ২৩০, ২৩৪, ৩৪বি, ৩৪সি, ৩০এ, ৩২এ মিনিবাসগুলি পাইকপাড়া হয়ে বেলগাছিয়া ব্রিজ ধরে শ্যামবাজার যাবে। টালা ব্রিজ দিয়ে বন্ধ হয়ে যাবে ছোট গাড়ির যাতায়াতও। যানজট এড়াতে বালি ব্রিজের পরিবর্তে ওই গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি ব্রিজ ব্যবহার করতে দেওয়া হবে। টালা ব্রিজ বন্ধ থাকাকালীন লরি বিটি রোডের পরিবর্তে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে যশোর রোড ধরে যাবে।
টালা ব্রিজে আংশিক গাড়ি চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হতে হচ্ছিল আমজনতাকে। তবে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় গন্তব্যে পৌঁছতে সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা টালা ব্রিজ ব্যবহারকারীদের।
সর্বশেষ খবর
-
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিতর্কে আয়ুষ্মান খুরানা! কী সাফাই অভিনেতার?
-
স্পেশাল ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ময়নাগুড়ির শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
-
এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার
-
‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কং প্রার্থী মিলনকে নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের
-
পুরনো চাল ভাতে বাড়ে! সংগঠন ধরে রাখতে অমিতাভতেই আস্থা, রাজ্য বিজেপির পদে বহাল