স্টাফ রিপোর্টার: চলতি বছর থেকেই সেন্ট জেভিয়ার্স কলেজে পিএইচডি করার সুযোগ মিলবে৷ প্রাথমিক পর্যায়ে মাইক্রোবায়োলজি, বাণিজ্য, পদার্থবিদ্যা ও বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি করতে পারবেন ছাত্র-ছাত্রীরা৷ বৃহস্পতিবার একথা জানান সেন্ট জেভিয়ার্সের অধ্যক্ষ ফাদার ফেলিক্স রাজ৷
আগস্ট মাসেই কোর্স স্টাডি শুরু করা হবে৷ তার পর ছয় মাসের মধ্যেই পিএইচডি প্রক্রিয়া চালু হতে চলেছে৷ প্রতি ছয়জন পিএইচডি স্কলারের জন্য বরাদ্দ থাকবেন একজন করে গাইড৷ এর পর সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হলেও কলেজের অধীনে পিএইচডি করার সুবিধা অব্যাহত থাকবে৷
অধ্যক্ষ এ দিন আরও জানান, আগামী বছরের জুলাই মাসের মধ্যে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করতে চাইছে৷ এ সংক্রান্ত খসড়া রিপোর্ট সরকারকে পাঠানো হচ্ছে৷ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য আবেদন জানানো হবে৷ বর্তমানে কলেজ চালানোর জন্য ৩৫ শতাংশ অর্থের ব্যয়ভার বহন করে রাজ্য সরকার৷ বিশ্ববিদ্যালয় হওয়ার পরও যদি সরকার ওই টাকা দেয় তা হলে ছাত্রদের অনেক কম খরচে পড়ার সুযোগ করে দেওয়া সম্ভব হবে৷ আগামী বছর থেকেই সেণ্ট জেভিয়ার্সে এম কম, এমএসডব্লু, এমবিএ প্রভৃতি বিষয়ে স্নাতকোত্তর পঠনপাঠন চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে৷
সর্বশেষ খবর
-
অনীত থাপার ইস্তফার পর বড় সিদ্ধান্ত! মুখ্যমন্ত্রীর সফরের আগেই প্রশাসক নিয়োগ জিটিএতে
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী