ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অসমে ইস্যুতে আন্দোলনের ঢেউ রাজনীতিক মহলের অন্দরে৷ নাগরিকপঞ্জি নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব শাসকদল তৃণমূল৷ ‘‘বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে বাংলা ছাড়া করব’’ দিলীপ ঘোষের এহেন কুরুচিকর মন্তব্যের সমালোচনায় সরব গোটা ঘটনায় উদ্বিগ্ন মতুয়া মহাসংঘের বড়মা৷ মন্তব্যের প্রতিবাদে বুধবার থেকে আন্দোলনের ডাক দিয়েছেন এই সংগঠন৷
[অসমের পর এবার টার্গেট বাংলা, বিধানসভায় সর্বদল প্রস্তাব পেশ শাসকদলের]
মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ অসম ইস্যুতে তৃণমূলের পাশে মতুয়া মহাসংঘ রয়েছে বলেই জানান তিনি৷ জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বুধবার সকাল নটা থেকে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে রেল রোকোর ডাক দিয়েছেন মতুয়া মহাসংঘের সদস্যরা৷ ঘণ্টাখানেক শিয়ালদহ মেন লাইনের বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করবেন তাঁরা৷ চলবে পথ অবরোধও৷ দুপুর তিনটে নাগাদ জেলাশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়ার কথা মতুয়া মহাসংঘের সদস্যদের৷ দু-তিনদিন পর জেলা জুড়ে বিভিন্ন মহকুমা শাসকের দপ্তরেও অবস্থান বিক্ষোভ করার কর্মসূচি রয়েছে তাঁদের৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও দাবি জানান মতুয়া মহাসংঘের সদস্যরা৷
[‘ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি, বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হবে’]
সোমবার অসমে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হয়৷ ওই তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৪০ লক্ষ নাগরিকের নাম৷ তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম না থাকার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই৷ এরই মাঝে অসম ইস্যুতে মুখ খুলে বিতর্ক তৈরি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সোমবার বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি সভাপতি বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে অসমের মতো বাংলাতেও একইভাবে নাগরিকপঞ্জি তৈরি হবে৷ বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে বাংলাছাড়া করব৷ এই কাজে যাঁরা বিরোধিতা করবে, তাঁদেরও ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে৷’’ এই মন্তব্যেরই প্রতিবাদে সরব তৃণমূল৷ একই সুর মতুয়া মহাসংঘের বড়মা বীনাপাণি দেবীর গলাতেও৷
সর্বশেষ খবর
-
দেবীর স্নানের জলই চরণামৃত! শাস্ত্র মেনে কীভাবে আয়োজিত হয় দুর্গার মহাস্নান?
-
পিতৃপক্ষে বাড়ির এই ৫ স্থানে জ্বালান প্রদীপ, পূর্বপুরুষের আশীর্বাদে ফুলেফেঁপে উঠবে ধনসম্পদ
-
অবশেষে বোধোদয়! এশিয়াডে ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নকভি
-
জোর করে সম্পত্তি দখল নয়! চাইলেই সন্তানকে উচ্ছেদ করতে পারবেন মা-বাবা, বড় রায় দিল্লি হাই কোর্টের
-
‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’ নিয়ে শোরগোল নেটপাড়ায়! জেনে নিন কী কী থাকছে পদে?