অর্ণব আইচ: পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁ থেকে হোম ডেলিভারির নাম করে জালিয়াতি। এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতরা তুলে নিল ৩২ হাজার টাকা। এই বিষয়ে দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি অভিযোগকারীকে ফোন করে নিজেকে পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তরাঁর ম্যানেজার বলে পরিচয় দেয়। বলে, রেস্তরাঁর তরফ থেকে হোম ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। এখন দশ টাকা দিয়ে বুক করলে পরের দিন খাবারের অর্ডার দেওয়া যাবে। বাড়িতে পৌঁছে যাবে খাবার। নেতাজিনগরের ওই বাসিন্দা রাজি হলে তাঁর মোবাইলে ওই ব্যক্তি একটি লিংক পাঠায়। সেই লিংকে ক্লিক করা মাত্র দুই হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে চলে যায়।
[আরও পড়ুন: কলকাতা পুরসভায় প্রশাসকদের কাজের মেয়াদ বাড়াল হাই কোর্ট, স্বস্তি রাজ্যের]
তিনি ওই ব্যক্তিকে ফোন করে বিষয়টি জানালে সে জানায়, ভুল হয়ে গিয়েছে। টাকা ফেরত দেওয়ার নাম করে অন্য একটি লিংক তাঁকে পাঠানো হয়। ওই লিংকে ক্লিক করার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ৩২ হাজার টাকা। এর পরই তিনি নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের ধারণা, এর পিছনে রয়েছে জামতাড়ার গ্যাং। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিসের রহস্যমৃত্যু! বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে উদ্ধার দেহ
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান