গোবিন্দ রায়: আচমকাই বাতিল হয়েছিল ৮২ আইএসএফ (ISF) প্রার্থীর মনোনয়ন। বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সোমবার সেই মামলায় বড় রায় দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশ, বাদ যাওয়া ৮২ প্রার্থীর মনোনয়ন আবারও খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। অভিযোগ সঠিক হলে তাঁদের ভোটে লড়াই করা অনুমতি দিতে হবে।
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বের শেষদিনে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নের ব্যবস্থা করতে হবে। কিন্তু ভাঙড়ে দুপুরের পর অশান্তি ছড়ায়। বোমাবাজি হয়। গুলি চলে। প্রাণ যায় তিনজনের। ফলে বহু আইএসএফ প্রার্থী সময়ের মধ্যে মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেননি। পরে তাঁদের মনোনয়ন গ্রহণ হয়। স্ক্রুটিনিতেও কোনও সমস্যা হয়নি। আচমকা স্ক্রুটিনির পর কমিশনের ওয়েবসাইট থেকে বাদ যায় তাঁদের নাম। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন ভাঙরের ৮২ জন ISF প্রার্থী।
[আরও পড়ুন: এখনই বন্ধ হোক পঞ্চায়েত ভোট, জারি হোক জরুরি অবস্থা! আরজি জানিয়ে হাই কোর্টে মামলা]
সেই প্রেক্ষিতে সোমবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, সব অভিযোগ খতিয়ে দেখতে হবে কমিশনকে। অভিযোগ বৈধ হলে ৮২ জনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি। তবে কমিশনকে ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তবে আদালতে এই আবেদন গ্রহণের বিরোধিতা করেছিল কমিশন ও রাজ্য।
[আরও পড়ুন: এখনই বন্ধ হোক পঞ্চায়েত ভোট, জারি হোক জরুরি অবস্থা! আরজি জানিয়ে হাই কোর্টে মামলা]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার