সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি কিডনিই বিকল। আর তাই দিনদুয়েক আগেই চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসকদের কাছ থেকে ইতিবাচক কোনও উত্তর না মেলায় আত্মহত্যার পথ বেছে নিলেন মগরহাটের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের আবদুল খালেদ মোল্লা। শনিবার পার্ক সার্কাস স্টেশনের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে এমনটাই খবর।
[ইভটিজিংয়ের অপবাদে পিটুনি, গ্লানিতে আত্মঘাতী যুবক]
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। অকেজো হয়ে গিয়েছিল দু’টি কিডনিই। সেরে ওঠার কোনও সম্ভাবনা ছিল না। আর তাই ধীরে ধীরে অবসাদে ভুগতে শুরু করেছিলেন আবদুল। হাসপাতালে ভরতি করার পরও চিকিৎসকরা কোনও আশার কথা বলতে পারেননি। আর তারপরই চরম সিদ্ধান্তটি নিয়ে ফেললেন তিনি। মনে করা হচ্ছে এদিন সকালে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে তিনি বেরিয়ে পড়েন রাস্তায়। চলে আসেন পার্কসার্কাস স্টেশনে। এরপর সকাল ৭টা নাগাদ ডাউন শিয়ালদা নামখানা লোকাল স্টেশন থেকে ছাড়তেই তাঁর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মানসিক অবসাদের কারণেই আবদুলের এই সিদ্ধান্ত বলে অনুমান পরিজনদের।
[মুকুলের ‘বিশ্ববাংলা’ মন্তব্যের দায় নেবে না বিজেপি, স্পষ্ট করলেন দিলীপ]
হাসপাতালে দাদাকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজ শুরু করে দেন আবদুলের ভাই। তখনই তাঁর কাছে খবর যায়, কোনও এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন। তাই দাদাকে খুঁজতে খুঁজতে পাকসার্কাস স্টেশনের কাছে আসেন তিনি। তখনই দাদার দেহ দেখে তাঁকে শনাক্ত করেন। তারপর রেলপুলিশের সাহায্যে উদ্ধার হয় মৃতদেহ। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি গাফলতির অভিযোগ করেন তিনি। প্রশ্ন তোলেন, সবার নজর এড়িয়ে কীভাবে একজন রোগী হাসপাতালের বাইরে বেরোলেন? হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাতে কেন এত ত্রুটি? এরপরই তিনি হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলতে গেলে, তারা কোনরকম কথা বলতে চায়নি। এরপরই মৃতের দাদা জানান, হাসপাতালের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও জবাব দেওয়া না হলে খুব শীঘ্রই তাঁরা পুলিশে অভিযোগও জানাবেন।
[মুকুলের ‘বিশ্ববাংলা’ মন্তব্যের দায় নেবে না বিজেপি, স্পষ্ট করলেন দিলীপ]
সর্বশেষ খবর
-
প্যান্ডেলের বাঁশেও ডেঙ্গুর লার্ভা! পুজো কমিটিগুলিকে ‘সাবধান’ করল জেলা স্বাস্থ্য দপ্তর
-
মাওয়ের মতো ‘লং মার্চ’ জামাতের, তবে হেঁটে নয়, বাসে! তারেকের বিরুদ্ধে ‘হাস্যকর’ কর্মসূচি
-
‘বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে পুলিশ’, প্রতিবাদীদের উপর ‘অত্যাধিক বলপ্রয়োগে’ ব্যাথিত সুপ্রিম কোর্টের বিচারপতি
-
হাওড়ায় শহিদ বেদীর সামনে বিজেপির পতাকা খুলল সিপিএম! পালটা রাতেই পার্টি অফিসে উত্তেজনা
-
‘৫ নম্বরের বেশি মৌখিকে নয়’, তৃণমূলকে দুষে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর