নেশার ঠেক, চুরি, ছিনতাই-সহ একাধিক অসামাজিক কাজকর্মের অভিযোগ। এছাড়াও দেদার বেআইনি পার্কিং ও বিভিন্ন বেনিয়মের অভিযোগতো রয়েছেই। হাওড়া হাসপাতালে আসা রোগীর পরিবারের লোকেরা বছরের পর বছর এই অভিযোগ করে এসেছেন। সেভাবে কোনও সুরাহা মেলেনি। এই অবৈধ কাজকর্ম বন্ধ করার উদ্যোগ নিল বিজেপি সরকার। বসবে স্থায়ী কিয়স্ক। ২৪ ঘণ্টাই থাকবেন পুলিশকর্মীরা। আগামিদিনে হাওড়া জেলা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করার পরি কল্পনা রয়েছে রাজ্য সরকারের। এমনটাই জানালেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।
হাওড়া জেলা হাসপাতালে গিয়ে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তারপর বেরিয়ে এসে তিনি জানান, হাসপাতালের বিভিন্ন অপরাধ রুখতে বসানো হবে স্থায়ী কিয়স্ক। ২৪ ঘণ্টাই থাকবেন পুলিশকর্মীরা। পাশাপাশি তিনি এও জানান, আগামিদিনে হাওড়া জেলা হাসপাতালকে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নিত করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিকেও জানানো হয়েছে বলে জানান রুদ্রনীল।
আরও পড়ুন:
এ দিন সারা রাজ্যের মতো হাওড়া জেলা হাসপাতালেও সার্ভাইক্যাল ক্যানসারের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধায়ক রুদ্রনীল ঘোষ ছাড়াও জেলা হাসপাতালে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাই ও বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং। ছিলেন জেলাশাসক পি দীপাপ প্রিয়া-সহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির