Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
পোলবার দুর্ঘটনা

নতুন করে দেখা দিল কিডনির সমস্যা, আরও সংকটে পোলবার দুর্ঘটনায় জখম ঋষভ

নতুন করে দিব্যাংশুর শারীরিক অবস্থার অবনতি হয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১৮:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১৮:২৮

options
link
নতুন করে দেখা দিল কিডনির সমস্যা, আরও সংকটে পোলবার দুর্ঘটনায় জখম ঋষভ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও সংকট কাটেনি পোলবার পুলকার দুর্ঘটনায় জখম ঋষভ এবং দিব্যাংশুর। এসএসকেএম সূত্রে খবর, নতুন করে কিডনির সমস্যা দেখা দিয়েছে ঋষভের। ফুসফুসের সমস্যাও মেটানো সম্ভব হয়নি। প্লেটলেটও কমছে ক্রমশ। রক্তও দেওয়া হয়েছে তাকে। ঋষভের শারীরিক অবস্থায় চিন্তিত চিকিৎসকেরা। তবে দিব্যাংশুর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। 

গত শুক্রবার স্কুল যাওয়ার পথে পোলবায় দিল্লি রোডের কাছে পুলকার প্রথমে পোস্টে ধাক্কা মারে। তারপরই গাড়িটি উলটে নয়ানজুলিতে পড়ে যায়। কমবেশি জখম হয় গাড়িতে থাকা অন্তত ১৫ জন পড়ুয়া এবং একজন অভিভাবক। স্থানীয়রা উদ্ধার করে সকলকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভরতি করেন। তবে ঋষভ এবং দিব্যাংশু নামে দুই স্কুলছাত্রের অবস্থা ছিল সবচেয়ে আশঙ্কাজনক। তাই দু’জনকে এসএসকেএমে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপরই রাজ্য সরকারের সহযোগিতায় গ্রিন করিডরের মাধ্যমে শিশুদের এসএসকেএমে নিয়ে আসা হয়। সেখানেই আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশু দুটি।

Advertisement

[আরও পড়ুন: হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে অশান্তির অভিযোগ, অনুপম হাজরাকে নোটিস পুলিশের]

ট্রমা কেয়ার ইউনিটে ভরতি রয়েছে ছোট্ট দিব্যাংশু। তৃণমূল কাউন্সিলর পাপ্পু সিংয়ের ছেলে ঋষভের চিকিৎসা চলছে কার্ডিওথেরাপি ভাসকুলার সার্জারি বিভাগে। দুর্ঘটনার জেরে ফুসফুসে প্রচুর পরিমাণ কাদাজল ঢুকে গিয়েছিল ঋষভের। তাই ECMO পদ্ধতিতে আপাতত শ্বাস নিচ্ছে খুদে। তার অবস্থার ক্রমশই অবনতি হয়েছে। এসএসকেএম সূত্রে খবর, নতুন করে কিডনির সমস্যা দেখা দিয়েছে ঋষভের। ফুসফুসের সমস্যাও মেটানো সম্ভব হয়নি। প্লেটলেটও কমছে নতুন করে। রক্তও দেওয়া হয়েছে তাকে। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে দিব্যাংশুর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। ঋষভের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিৎসকেরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.