স্টাফ রিপোর্টার: বাইরে বোর্ড ঝুলছে পার্লারের। দেখলে মনে হবে আমার আপনার পাড়ার আর পাঁচটা সেলুনের মতোই নিরামিষ ব্যাপার স্যাপার। কিন্তু সেখানে হানা দিয়েই পুলিশ পাকড়াও করেন ছয় জনকে। ধৃতদের মধ্যে রয়েছে এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারও। পুলিশের দাবি, আপত্তিকর অবস্থায় ওই পার্লারের মধ্যে পাওয়া গিয়েছে তাদের। পুলিশি হানার সময় জনা তিনেক ছিল রীতিমতো বিবস্ত্র। গায়ে ছিলনা একটু সুতোও।
[এমআরপি-র থেকে বেশি দামে জলের বোতল বিক্রিতে অনুমতি হোটেল-রেস্তরাঁয় ]
পুলিশকে দেখে কোনওরকমে লজ্জা নিবারণে হাতের কাছে যে যা পেয়েছে তাই তুলে নিয়েছিল অভিযুক্তরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই এদিনের অভিযান চালান হয় বলে জানিয়েছে পুলিশ। পার্লারটি চালাত এক মহিলা। তার সঙ্গী ছিল এক যুবক। নিউটাউনের থাকদাঁড়িতে ক্লডিয়াস রয়্যাল থাই স্পা নামের ওই পার্লারে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলত বলে অভিযোগ। মঙ্গলবার রাতে সেখানে হানা দেয় পুলিশ। তিন মহিলা, স্পায়ের মালিক, সল্টলেকের বাসিন্দা বাবুরতন পাল ও অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার, এক ব্যবসায়ী-সহ ছয়জনকে ধরে পুলিশ। আজ তাদের আদালতে তোলা হচ্ছে।

নিউটাউন এলাকায় নগরায়নের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেহ ব্যবসা। এর আগে মধুচক্র চালানোর অভিযোগে নিউটাউনের বাসস্ট্যান্ড লাগোয় একটি ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ কয়েকজনকে ধরেছিল। সিটি সেন্টার এলাকাতেও একইভাবে ধরা পড়েছিল কয়েকজন মহিলা ও পুরুষ। এবার অভিজাত অ্যাক্সিস মলের অদূরে এই পার্লারে হানায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে উদ্ধার বোমা, এলাকায় তীব্র চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা
-
প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে, ঘরের বাইরে বধূর গলাকাটা দেহ! চাঞ্চল্য দুর্গাপুরে
-
‘বৈভবের জন্য আমার স্ত্রীও দলীপ ট্রফি দেখছে’, ভবিষ্যতের ‘রাজা’কে নিয়ে মুগ্ধ বিশ্বজয়ী তারকা
-
ডেঙ্গি রুখতে ‘অ্যাকশনে’ অগ্নিমিত্রা, আসানসোলের সব বরোতে নজরদারি চালাবে ‘সিটি ওয়াচ কার’