গোবিন্দ রায়: নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন পুলিশ সুপার। অভিযোগ, আইন বহির্ভূতভাবে দায়রা আদালতেক বিচারক তাঁকে তলব করছেন। যদিও হাজিরা দেননি তিনি। পালটা হাই কোর্টের দ্বারস্থ হন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।
আদালত সূত্রের খবর, ঘটনার সূত্রপাত একটি জামিন সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে। ওই মামলায় পুলিশের কাজে অসন্তুষ্ট হন চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক। তার পরই মালদহের পুলিশ সুপারকে তলব করেন বিচারক। তাতে বেজায় চটেছিলেন পুলিশ সুপার।
[আরও পড়ুন: মানসিক নির্যাতনের শিকার চালকরা! বিস্ফোরক ‘অভিশপ্ত’ মালগাড়ির সহকারী চালকের স্ত্রী]
অভিযোগ, পুলিশ সুপারকে এক্তিয়ার-বহির্ভূতভাবে তলব করছেন বিচারক। তাঁর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সাড়া দিয়ে বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ চাঁচল আদালতের বিচারকের ওই নির্দেশ খারিজ করে দেন। হাই কোর্টের পর্যবেক্ষণ, যেভাবে পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছেন বিচারক, তা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না।
সর্বশেষ খবর
-
পুজোর প্রসাদ তৈরিতেও চাই লাইসেন্স, চলবে না ভেজাল, উৎসবের আগে বড় ঘোষণা
-
ভারত-চিনকেও উদ্ধারকাজে ‘না’ নেপালের, ৫০০ মৃত্যুর পরও কেন বিদেশি সাহায্যে আপত্তি কাঠমান্ডুর?
-
রূপটানে হলুদ চিরন্তন, এই ৩ উপায়ে পুজোর আগেই হয়ে উঠুন উজ্জ্বল ত্বকের অধিকারী
-
কোন্নগরে রঙের কাজে ডেকে ‘ধর্ষণ’ যুবতীকে, মুখ বন্ধে টাকার ‘প্রলোভন’, হাসপাতালের চিকিৎসায় দেরি!
-
সুতোর লেশমাত্র নেই, হাতে ঢাকা বক্ষযুগল! বোল্ড অবতারে ক্যামেরার সামনে ‘সাহসী’ শালিনী