রামনবমী (Ram Navami) উপলক্ষে এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অন্নপূর্ণা পুজো উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি লেখেন, রামনবমীর এই শুভ দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রামনমবী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যাতে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই কামনা করেছেন তিনি। সকলের কাছে তিনি শান্তি, সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। পাশাপাশি সর্বাঙ্গীণ উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার আর্জিও জানান মমতা।
অন্নপূর্ণা পুজো উপলক্ষে মমতা এক্স হ্যান্ডলে লেখেন, “তুমি দেবী পরাৎপরা সুখদাত্রী দুঃখহরা, অন্নপূর্ণা অন্নে কর পূর্ণ। সকলকে জানাই অন্নপূর্ণা পুজোর আন্তরিক শুভনন্দন।” রামনবমী উপলক্ষে তিনি লেখেন, “রামনবমীর শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রামনবমী উদযাপন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক— এই কামনা করি। আমি সকলের কাছে শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার আবেদন জানাচ্ছি।”
আরও পড়ুন:
বৃহস্পতিবার রামনবমী (Ram Navami) উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোথাও শোভাযাত্রা, কোথাও কলসযাত্রা আবার কোথাও রামের পুজো করা হচ্ছে। এই আবহে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এদিন নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। পুলিশ শোভাযাত্রায় বাধা দেওয়ায় আধিকারিকদের সঙ্গে চরম বচসায় জড়ান আয়োজকরা। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রামনবমী ঘিরে যাতে রাজ্যে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় তার জন্য মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আবেদন করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে
-
‘সরকার পরিবর্তনের সঙ্গে আবার হাওয়া বদল!’ রুদ্রনীলকে পাশে নিয়ে আর কী বললেন পরমব্রত?
-
‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসেরও