বিধান নস্কর, বিধাননগর: হুলস্থূল কাণ্ড কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। নিখোঁজ এক বিমানযাত্রীর বিরল প্রজাতির বানর। যাকে নিয়ে ঘুম উড়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। দিন-রাত এক করে চলছে তল্লাশি। তবে এখনও কোনও খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে। তল্লাশি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি ঠিক কী? বিমানবন্দরে এল কী করে সেই বানর? জানা গিয়েছে, থাই এয়ারওয়েজের বিমানে গত ৩ নম্ভেবর ভোরে কলকাতা বিমানবন্দরে নামেন এক ব্যক্তি। তাঁর সঙ্গেই ছিল দু’টি বিরল প্রজাতির বানর। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে দেখে সন্দেহ হয় শুল্কদপ্তরের আধিকারিকদের। আটকানো হয় তাঁকে। চলছিল তল্লাশি। সেই সময় ওই ব্যক্তির কাছেই ছিল দু’টি বানর। কিন্তু তল্লাশির সময় একটি বানর পালিয়ে যায়। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি।
জানা গিয়েছে, বানরটি বিরল প্রজাতির। সে আকারে অনেকটাই ছোট। পালিয়ে যাওয়ার পর হূলস্থূল পড়ে যায় আধিকারিকদের মধ্যে। তাকে খুঁজতে খতিয়ে দেখা হচ্ছে বিমানবন্দর জুড়ে থাকা ৮০০টি সিসিটিভি ক্যামেরা। ৬০ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও খোঁজ মেলেনি। আধিকারিকদের অনুমান, বিমানবন্দের মধ্যে কোনও ঝোপের মধ্যে লুকিয়ে রয়েছে বানরটি। তাঁদের আশা খুব তাড়াতাড়ি বানরটিকে উদ্ধার করা সম্ভব হবে।
সর্বশেষ খবর
-
বাথরুমে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?