Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro

পরীক্ষা ছাড়াই নিয়োগ! বিজ্ঞাপন ভুয়ো জানাল কলকাতা মেট্রো

চাকরির নামে টাকা বা কোনও ওটিপি কিংবা পাসওয়ার্ড শেয়ার করতে বারণ করেছে মেট্রো। এই রকম কোনও সমস্যার মুখে পড়লে বিষয়টি পুলিশকে জানানোরও কথা বলেছে মেট্রো।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:৪৯

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:৪৯

options
link
পরীক্ষা ছাড়াই নিয়োগ! বিজ্ঞাপন ভুয়ো জানাল কলকাতা মেট্রো zoom
আগামী রবিবার ব্লু ও গ্রিন লাইনে চলবে বাড়তি মেট্রো
Advertisement

কর্মী নিয়োগ করছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। তাও আবার কোনও পরীক্ষা ছাড়াই। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা বা স্নাতক পাস করলেই মিলবে চাকরি। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন ছড়িয়েছে। এই বিজ্ঞাপন ভুয়ো। মেট্রো রেলের তরফে কোনও বিজ্ঞাপন জারি করা হয়নি বলে জানাল মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কর্তৃপক্ষের নজরে এসেছে ২৭ এপ্রিল থেকে, ‘কলকাতা মেট্রো মেগা নিয়োগ ২০২৬’ নামে বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যেখানে বলা হয়েছে পরীক্ষায় ছাড়া বিভিন্ন পদে প্রচুর নিয়োগ করতে চলেছে কলকাতা মেট্রো। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিজ্ঞপ্তি ভুয়ো। তারা এই রকম কোনও বিজ্ঞপ্তি দেয়নি। চাকরিপ্রার্থীদের বিপদে ফেলতে বা অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Recruitment without examination, Kolkata Metro says advertisement is fake
বিজ্ঞাপন ভুয়ো জানাল মেট্রো কর্তৃপক্ষ।

বিজ্ঞাপনটি ভুয়ো জানানোর পাশাপাশি চাকরিপ্রার্থীদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই ধরনের বিজ্ঞাপনের নিচে দেওয়া কোনও লিঙ্কে ক্লিক করার থেকে দূরে থাকার কথা বলেছে মেট্রো (Kolkata Metro)। চাকরির নামে টাকা বা কোনও ওটিপি কিংবা পাসওয়ার্ড শেয়ার করতে বারণ করা হয়েছে। এই রকম কোনও সমস্যার মুখে পড়লে বিষয়টি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নিয়োগের জন্য মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার কথা বলেছে কর্তৃপক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.