সুব্রত বিশ্বাস: ফের হাওড়া স্টেশনে রুপো ও নগদ পাচারের ছক। তবে আরপিএফের তৎপরতায় ধরা পড়ল পাচারকারী। উদ্ধার হল ১৩ কিলো রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ ১৫ হাজার টাকা। স্বাভাবিকভাবে শনিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরপিএফের সিআইবি সূত্রে খবর, ধানবাদ থেকে কলকাতা আসছিলেন ওই যাত্রী। সঙ্গে ছিল মূল্যবান সম্পদ ও মোটা অঙ্কের টাকা ছিল। কিন্তু কোথা থেকে কী উদ্দেশে তা আনা হচ্ছে তার কোনও তথ্যগত প্রমাণ ছিল না। ফলে আরপিএফ তা আটক করে। জানা গিয়েছে, আটক রুপোর দাম সাড়ে ৯ লক্ষ টাকা।
[আরও পড়ুন: পুজোর আগে যেন কাজ না যায়! অবৈধ বাজি কারখানার শ্রমিকদের ‘লাইসেন্স’ রাজ্যের]
ধৃতের নাম বৃন্দাবন দে। ঝাড়খণ্ডের ঝরিয়া পোদ্দার পাড়ার বাসিন্দা। শনিবার সকাল পৌনে ১১টা নাগাদ হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে কোলফিল্ড এক্সপ্রেস থেকে নামেন তিনি। বৃন্দাবন ওই ট্রেন থেকে নামার পরই তাঁর ভারী ব্যাগটি দেখে সন্দেহ হয় আরপিএফের। ৮ নম্বর প্ল্যাটফর্মের সামনে আসার পরই ব্যাগটি পরীক্ষা করে পিছু নেয় আরপিএফের সিআইবি টিম। ব্যাগের মধ্যে ১৩ কিলো রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ টাকা ছিল। এরপরেই তাঁকে আটক করে তদন্তকারীরা।
[আরও পড়ুন: পরীক্ষা ব্যবস্থায় একাধিক বদল, গ্রামে শিক্ষকতায় জোর, প্রকাশিত রাজ্যের শিক্ষানীতি]
সর্বশেষ খবর
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?
-
৩৫০০ টাকার স্পেশাল প্যাকেজ, ইন্সটাগ্রামে নিজের ‘পর্ন’ ভিডিও বিক্রি মেয়ের, জেনেও চুপ ছিলেন বাবা!