সুব্রত বিশ্বাস: ট্রাফিক নিয়ন্ত্রণে হুইসেল ব্যবহারের চল রয়েছে ট্রাফিক পুলিশ বিভাগে। এই গন্ডি ভেঙে এক সময়ে মেট্রোয় স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তে আরপিএফ কর্মীরাও যাত্রীদের সতর্ক করতে ব্যবহার শুরু করেন হুইসেলের। এবার স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে আরপিএফ হুইসেল ব্যবহার শুরু করল।
[‘সান্তা’ হয়ে হাওড়া স্টেশনের ভবঘুরে শিশুদের মুখে হাসি ফোটাল রেল পুলিশ]
হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়া ও ঢোকার গেটগুলিতে আরপিএফ কর্মীরা এই হুইসেল ব্যবহার করছেন। বুধবার হাওড়া ১ নম্বর গেটে কর্তব্যরত আরপিএফ হাবিলদার সেলিমের কথায়, হুইসেল ব্যবহারের নির্দেশ থাকলেও তা আগে ব্যবহার হত না। যাত্রীরা ভিড়ে মৌখিক নির্দেশ শুনতে পান না। হুইসেল দিলে তাকান, তখনই হাত নেড়ে নির্দেশ দিতে হয়। এই বিশেষ সুবিধার জন্য ভিড় স্টেশনগুলিতে আরপিএফ এই হুইসেলের ব্যবহার শুরু করল।
আরপিএফ ইন্সপেক্টর মিহির দাস জানিয়েছেন, হুইসেলের তীব্রতা ও শব্দতরঙ্গের মান সহনশীল ও শ্রুতিমধুর। তাই যাত্রীদের বিশেষ অসুবিধা হয় না। অন্যদিকে আরপিএফ কর্মীদের কাজ করতে সুবিধা হওয়ায় এই হুইসেল চালু করা হয়েছে।
[যাত্রীদের স্বস্তি দিতে হাওড়া স্টেশনে বসল বিশালকার পাখা]
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
নেপাল বিপর্যয়ে উত্তরেও শঙ্কা! মঙ্গলেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, পাহাড়েও সফর
-
অভাবের তাড়নায় গ্রাম থেকে শহরে, ৯০ টাকার চাকরি! সেই কিশোরই আজ ধনকুবের
-
কেরলে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, দেহ ফেরাতে প্রশাসনের দ্বারস্থ পরিবার
-
মেনুতে ছত্রাক-যুক্ত পানীয় রেখেই বিপাকে! এশিয়ান গেমসের আগে নজরে ভারতীয় অ্যাথলিটরা
-
‘বিগ বস বাংলা’য় সৃজলার কানভাঙানি! ‘রাত হলেই গিরগিটি…’, কাকে খোঁচা ভরত কলের স্ত্রীর?