Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

কটূক্তির প্রতিবাদে চড়াও, কিশোরীর পাঞ্চে ধরাশায়ী ৫ ‘বীরপুরুষ’

ইভটিজার ঘায়েলে সাঁইথিয়ার প্রিয়াঙ্কার স্মৃতি ফেরাল সল্টলেকের কিশোরী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৫০

options
link
কটূক্তির প্রতিবাদে চড়াও, কিশোরীর পাঞ্চে ধরাশায়ী ৫ ‘বীরপুরুষ’ zoom
Advertisement

স্টাফ রিপোর্টার, বিধাননগর: বছর চোদ্দোর মেয়েটি শখে বক্সিং শিখতে শুরু করেছিল। তবে রিংয়ে নামার আগেই মাঝ রাস্তায় মুষ্টিযোগের পরীক্ষায় নামতে হল তাকে। তার হাতের আপার কাট-জ্যাবের মোক্ষম আঘাতে ঘায়েল ৫ ইভটিজার। তবে লড়াইয়ে জড়িয়ে মেয়ের বাবা আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সল্টলেকের নাওভাঙা এলাকায়। ৫ ইভটিজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জন নাবালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে সল্টলেকের সাই কমপ্লেক্সে বক্সিং-এর প্র‌্যাকটিস সেরে বাড়ি ফিরছিল ওই কিশোরী। বাড়ির কাছে কয়েকজন ইভটিজার তাকে কটূক্তি করে। এর প্রতিবাদ করায় তার ওপর চড়াও হয় জনা পাঁচেক কিশোর। বেশ কিছুক্ষণ একাই তাদের সঙ্গে লড়াই চালিয়ে যায় ওই কিশোরী। ঘটনার সময় তার বাবা কাছেই একটি দোকানে চা খাচ্ছিলেন। খবর পেয়ে ছুটে আসেন। তিনিও জড়িয়ে পড়েন সংঘর্ষে। বক্সিং প্রশিক্ষিত কিশোরীকে ছুঁতে না পারলেও বাবাকে বেশ মারধর করে ইভটিজাররা। শেষে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের হস্তক্ষেপে রণে ভঙ্গ দেয় ওই দলটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বাংলায় এখন এক গাছে আম-আমড়া-কাঁঠাল ফলছে: মমতা]

ঘটনার পরই বিধাননগর (দক্ষিণ) থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। সোমবার ঘটনায় জড়িত থাকার অপরাধে বিজয় নামে এক যুবককে ধরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। সেই সূত্রেই বাকিদের খোঁজ মেলে। বিজয় ছাড়া বাকিরা প্রত্যেকেই নাবালক বলে জানিয়েছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবে ইভটিজিং করার কথা স্বীকার করে নিয়েছে ওই দলটি।

প্রসঙ্গত, সল্টলেকের এই ঘটনা সাঁইথিয়ার প্রিয়াঙ্কা সিংহ রায়ের স্মৃতি উসকে দিল।বোনকে নিয়ে সাইকেল চড়ে বেড়াতে বেরিয়েছিল প্রিয়াঙ্কা। অল্পবয়সি মেয়েকে দেখেই উত্যক্ত করতে থাকে তিন যুবক। প্রতিবাদ করতেই পালটা হুমকি। সেই হুমকির মোক্ষম জবাব দিয়েছিলেন  সাঁইথিয়ার সাহসিনী। তার এই সাহসের প্রশংসা করেছিলেন স্বয়ং অক্ষয় কুমার। সল্টলেকের কিশোরীর কীর্তিও একই প্রশংসার যোগ্য।

[বল ভেবে বোমা তুলতেই বিস্ফোরণ, পদ্মপুকুরে জখম ৪ পড়ুয়া]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.