গোবিন্দ রায়: সন্দেশখালি মামলায় সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। জামিন মঞ্জুর করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গোটা ঘটনায় পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাই কোর্ট।
গত ১১ ফেব্রুয়ারি বাঁশদ্রোণীর বাড়ি থেকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়। সিপিএমের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে সন্দেশখালির অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। জামিনের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিরাপদর জামিন মঞ্জুর করে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবারই জেল থেকে মুক্তি দিতে হবে নিরাপদবাবুকে। বিচারপতি জানান, জেল থেকে মুক্তি না দিলে আদালত অবমাননার নোটিস জারি করা হবে।
[আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে বাইপাস লাগোয়া কাদাপাড়ার জুটমিল, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা]
পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বলেন, “গত ১৭ দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার। তাঁর বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি এফআইআর দায়ের হয়। পুলিশের কাছে অভিযোগ আসে ১০ ফেব্রুয়ারি। পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছে। কীভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ? কেন ওই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেপ্তার করা হবে না? এতদিন হেফাজতে আছেন। কে এই ক্ষতিপূরণ দেবে? এটা অত্যন্ত বিস্ময়কর যে এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতে কীভাবে একজন নাগরিককে গ্রেফতার করা হল।” গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করেন বিচারপতি।
[আরও পড়ুন: এবার করোনার বলি খাস কলকাতার যুবক, বাড়ছে আতঙ্ক]
সর্বশেষ খবর
-
গেরুয়া রঙের অসম্মান বরদাস্ত নয়! ‘গৈরিক’ মাহাত্ম্য প্রচারে কলকাতায় মিছিল শুভেন্দুর
-
মদ্যপ অবস্থায় প্রেক্ষাগৃহে হইচই! ‘মির্জাপুর দ্য মুভি’ দেখতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা কনটেন্ট ক্রিয়েটরের
-
ফোন, ওটিপি নয়! তবু অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৮ লক্ষ, মাথায় হাত ব্যবসায়ীর
-
পুজোর ফ্যাশনে ইন ধনেখালি কাফতান! স্টাইল ও স্বাচ্ছন্দ্যে সাজুন নায়িকাদের মতো
-
পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সিন্ধুতে বড় চাল ভারতের! লাদাখে প্রথম পাথরের বাঁধ বানাল নয়াদিল্লি