সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজে কলেজে চলছে বিএ, বিএসসি, বিকমে ভরতি প্রক্রিয়া৷ এরই মাঝে তৃণমূল ছাত্র পরিষদের একাংশের বিরুদ্ধে উঠেছে, ছাত্র ভরতির নামে তোলাবাজির অভিযোগ৷ ছাত্র ভরতিতে টাকা তোলার অভিযোগে ইতিমধ্যেই ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াল কলকাতা পুলিশ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অন্যায়ের বিরোধিতা করার বার্তা দিলেন আধিকারিকরা৷
গত সপ্তাহে তৃণমূলের কোর কমিটির বৈঠকে ওঠে কলেজে ছাত্র ভরতির সময় টাকা নেওয়ার প্রসঙ্গ৷ ওই বৈঠকেই দলের ছাত্র সংগঠনকে সাবধান করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তারপরেও ছাত্র ভরতি প্রক্রিয়া শুরু হতে না হতেই টিএমসিপি-র বিরুদ্ধে উঠছে তোলাবাজির অভিযোগ৷ তাতেই বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ অভিযুক্তদের রেয়াত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই মহারাজা শ্রীশচন্দ্র কলেজে ভরতি করিয়ে দেওয়ার বিনিময়ে মোটা টাকা চাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে রীতেশ জয়সওয়াল ও লালসাহেব গুপ্তা নামে দুজনকে৷
[টাকার বিনিময়ে কলেজে ছাত্র ভরতি রুখতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই]
এবার পড়ুয়াদের পাশে দাঁড়াল কলকাতা পুলিশ৷ ভরতির জন্য কেউ টাকা চাইলে সরাসরি কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা৷ শনিবার নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে একথা জানিয়েছে কলকাতা পুলিশ৷ অভিযোগ জানানোর জন্য দেওয়া হয়েছে মোবাইল নম্বর ও ইমেল আইডিও৷ অন্যায় সহ্য না করে রুখে দাঁড়ানোর বার্তা কলকাতা পুলিশের৷
সর্বশেষ খবর
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!
-
‘বাঙালি নিরামিষ খেয়ে পুষ্পাঞ্জলি, মাছ দিয়ে প্রসাদ দিতে জানে’, বাগেশ্বর বিতর্কে সোজাসাপ্টা শুভেন্দু