সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনে ব্যাংকের সঙ্গে কোনও আর্থিক লেনদেন করেননি৷ অথচ মোবাইলে মেসেজ আসছে, অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে! একজন কিংবা দু’জন নয়, এ শহরের ১০০ জন গ্রাহকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ৷ তাঁরা সকলেই কানাড়া ব্যাংকের গ্রাহক৷ গড়িয়াহাট থানা ও লালবাজারে অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির গোলপার্ক ব্রাঞ্চের ২১ জন গ্রাহক৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দিল্লিতে কানাড়া ব্যাংকের সদর দপ্তরের সার্ভারটি হ্যাক হয়ে গিয়েছে৷ রাজধানী বসে এ শহরের গ্রাহকদের টাকা তুলে নিচ্ছে হ্যাকাররা৷ ফের প্রশ্নের মুখে ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা৷
[লাড্ডু কারখানার আড়ালে অস্ত্র পাচারের ছক, পর্দাফাঁস জগদ্দলে]
এখনও সশরীরে ব্যাংকে গিয়ে পেনশনের তোলেন প্রবীণ নাগরিকদের অনেকেই৷ তবে রাষ্ট্রায়ত্ত বলুন কিংবা বেসরকারি, গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সিংহভাগই আর্থিক লেনদেনই হয় অনলাইনে৷ কিন্তু এই অনলাইনে আর্থিক লেনদেনে বিপদও বড় কম নয়৷ কোনওভাবে যদি গ্রাহকদের এটিএমের পিন নম্বর, ই-ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ডটি হ্যাকার কিংবা দুষ্কৃতীর হাতে চলে যায়, তাহলে আর রক্ষে নেই৷ চোখের নিমেষে অ্যাকাউন্টের উধাও হয়ে যায় টাকা৷ আর এবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সার্ভারটাই হ্যাক ফেলল দুষ্কৃতীরা৷ এ শহরের কমপক্ষে ১০০ জন গ্রাহকের অ্যাকাউন্ট টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ৷ গড়িয়াহাট থানা ও লালবাজারে এফআইআর করেছেন কানাড়া গোলপার্কের ব্রাঞ্চের ২১ জন গ্রাহক৷
তদন্তে জানা গিয়েছে, শুধু ২১ জনই নন, এ শহরের কানাড়া ব্যাংকের বেশ কয়েকটি শাখার আরও ১০০ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে দুষ্কৃতীরা৷ তদন্তকারীদের দাবি, দিল্লিতে কানাড়া ব্যাংকের সদর দপ্তরের সার্ভারটি হ্যাক হয়ে গিয়েছে৷ রাজধানী বসেই এ শহরের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে হ্যাকাররা৷ কারও দশ হাজার, কারও ২০ হাজার, এমনকী, সার্ভার হ্যাক করে অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত কানাড়া ব্যাংকের গ্রাহকরা৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রাখা কী আদৌও নিরাপদ? প্রশ্ন তুলেছেন তাঁরা৷
[ ঘোড়াকে জেতাতে স্টেরয়েড, ফাঁস রেসকোর্সের বুকি চক্রের ষড়যন্ত্র]
সর্বশেষ খবর
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
-
আকাশছোঁয়া খরচে রোষানলে জি৫, এবার বিনামূল্যে বিশ্বকাপ দেখাবে জিও, জানুন কীভাবে?
-
কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ
-
এবারের ষষ্ঠীতে স্পেশাল মিষ্টিমুখ, জামাইকে খাওয়ান আমের পায়েস, রেসিপি জানেন?