সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধ্যায় দমদম গোরাবাজারে শুটআউট৷ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দমদম থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখ ঢাকা অবস্থায় বাইক চালিয়ে এসেছিল দুষ্কৃতীরা এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গণেশ কুণ্ডু নামের ওই যুবক লক্ষ্য করে গুলি করে তারা৷ প্রথমে, গণেশকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ তারপর স্থানান্তরিত করা হয় আর জি কর হাসপাতালে৷ সেখানেই, ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে তদন্তকারীর৷
জানা গিয়েছে, মৃত গণেশ কুণ্ডু এলাকারই একটি ডেকরেটর্সের দোকানে কাজ করতেন এবং কয়েকদিন আগেই ওই দোকানের মালিকের সঙ্গে এলাকার কয়েকজন যুবকের ঝামেলা হয়েছিল৷ সেই ক্ষোভ থেকেই গণেশের উপর হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এবং ভর সন্ধ্যায় কীভাবে এই হামলা চালাল তারা, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে৷ এলাকার সমস্ত দোকান-পাট আপাতত বন্ধ৷ কার্যত ভয়ে কাটা হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা৷ অনেকেই নিজের চোখে দেখেছেন এই গুলি চালানোর দৃশ্য৷ তাই আতঙ্কের বশে এলাকা থমথমে হয়ে গিয়েছে৷
[উৎসবের মরশুমে শহরে মধুচক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৭]
থানার অদূরেই এই হামলার ঘটায় আরও একবার দমদমের মতো জনবহুল এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এর আগেও দমদমের নাগেরবাজারে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল৷ তারপর আবার এই শুটআউটের ঘটনায় যথেষ্ট চাপে পড়েছে পুলিশ ও প্রশাসন৷ পুলিশ সূত্রে খবর, সিসিটিভি দেখে দুষ্কৃতীদের সন্ধান করতে চাইছেন তাঁরা৷ কোন পথে দুষ্কৃতীরা এল, কোন পথে চম্পট দিল, তাদের বাইকের নম্বর কী, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা৷ এমনকী, কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথাবার্তা শুরু করেছেন তদন্তকারীরা৷ তবে ভয়ের বশে অনেকেই মুখে কুলুপ এঁটেছেন বলে জানা গিয়েছে৷ এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না বা কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন দমদম থানার তদন্তকারীরা৷
[পরপর হামলার জের, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!