অর্ণব আইচ: ভিড়ে ঠাসা শহরের রাস্তায় প্রকাশ্যে চলল গুলি৷ পাপ্পু ও আমিন দুই সমাজবিরোধী গোষ্ঠীর লড়াইতে জখম একজন৷ ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুরের জোড়া গির্জার কাছে৷ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী৷
স্থানীয়দের দাবি, বেনিয়াপুকুরের জোড়া গির্জার বাসিন্দা আমিন ও পাপ্পুর মধ্যে বিবাদ দীর্ঘদিনের৷ প্রোমোটিং নিয়ে প্রায়শই দু’পক্ষের অনুগামীদের সংঘর্ষ বাঁধে৷ অভিযোগ, রবিবার রাতে স্থানীয় এক মহিলাকে উদ্দেশ করে কটূক্তি করে পাপ্পুর দলবল৷ তারই প্রতিবাদ করে আমিন৷ তা নিয়েই দু’পক্ষের মধ্যে আবার নতুন করে বিবাদ মাথাচাড়া দেয়৷
[ফাঁকা বাড়িতে ছাত্রীকে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার বাংলার অধ্যাপক]
সোমবার দুপুরে বেনিয়াপুকুরের জোড়া গির্জার সামনে দুজনের দেখা হয়৷ সেই সময় আমিন তার ছেলেকে কোচিং ক্লাসে দিতে যাচ্ছিল৷ অভিযোগ, কথা কাটাকাটি শুরু হয় পাপ্পু ও আমিনের৷ ধীরে ধীরে তা হাতাহাতির রূপ নেয়৷ আচমকাই নিজের কাছে থাকা বন্দুকের বাঁট দিয়ে আমিনের মাথায় সজোরে আঘাত করে সে৷ রক্তাক্ত অবস্থাতেই পাপ্পুর উপর হামলা করে আমিন৷ এরপর ওই বন্দুক থেকে গুলি চালাতে শুরু করে পাপ্পু৷ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় সে৷ জখম হয় আমিন৷
[রাতের কলকাতায় ফের শুটআউট, লক্ষ্য যুব তৃণমূল নেতা?]
গুলির শব্দে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা৷ সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় পাপ্পু৷ আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখানেই ভরতি রয়েছে সে৷ আমিনের দাবি, এর আগেও তিনবার পাপ্পু তার উপর আক্রমণ করেছে৷
ঘটনার পরই এলাকায় পৌঁছয় বেনিয়াপুকুর থানার বিশাল পুলিশবাহিনী৷ এলাকা থেকে পাপ্পুর বন্দুকটি উদ্ধার করতে যান তদন্তকারীরা৷ কিন্তু বন্দুক উদ্ধার করতে বাধা দেন স্থানীয়রা৷ তাদের অভিযোগ, এলাকায় বারবার আমিন ও পাপ্পুর অনুগামীরা অশান্তি ছড়ালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে না পৌঁছালে বন্দুকটি বাজেয়াপ্ত করতে দেওয়া হবে না বলেও জানান স্থানীয়রা৷
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!