সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নের নর্থ গেটে চলল গুলি৷ এক পুলিশকর্মীর রাইফেল থেকে গুলি ছিটকে বেরিয়ে যায়৷ অসাবধানবশত এই ঘটনা ঘটে বলেই দাবি পুলিশের৷ গুলিতে হতাহতের কোনও খবর নেই৷ ওই পুলিশকর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শিবপুর থানার পুলিশ৷ নবান্নের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ জেরা করা হচ্ছে পুলিশকর্মীকে৷
[নবান্নের সামনে আত্মহত্যার চেষ্টা, শনিবার হাসপাতালে মৃত্যু যুবকের]
রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন৷ কড়া নিরাপত্তায় ঘেরা থাকে দ্বিতীয় হুগলি সেতু লাগোয়া এই ভবনটি৷ নবান্নের ভিতর এবং প্রবেশের পথগুলির নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ৷ নবান্ন লাগোয়া সামনের রাস্তার নিরাপত্তার দেখভাল করে হাওড়া পুলিশ কমিশনারেট৷ কড়া নিরাপত্তার চাদরে মোড়া নবান্নের নর্থ গেটে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকে৷ শনিবার বেলা ১২টা ২৭ মিনিট নাগাদ ওই গেটের দায়িত্বে থাকা একজন পুলিশ ডিউটি হস্তান্তর করছিলেন৷ সেই সময় অসাবধানবশত গুলি ছিটকে যায়৷ গুলি বাঙ্কারে গিয়ে লাগে৷ গুলির শব্দে হতচকিত হয়ে যান অন্যান্য পুলিশকর্মীরা৷ কী কারণে গুলি চালালেন ওই পুলিশকর্মী, তা নিয়ে শুরু হয়ে যায় শোরগোল৷ যদিও পুলিশকর্মীর দাবি, অসাবধানবশতই গুলি চালিয়ে ফেলেছেন তিনি৷ রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় গুলি চলার ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷
[নবান্নে বসেই চাকরি দেওয়ার নামে ঘুষ চেয়ে ফোন! গ্রেপ্তার ২]
নবান্নের সামনের রাস্তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে শিবপুর থানার পুলিশ৷ তাই এই ঘটনায় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অসাবধানবশত গুলি চালিয়ে ফেলেছেন তিনি নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে৷ নবান্নের নর্থ গেটের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে৷ ওই ফুটেজের সূত্র ধরেই তদন্তের কিনারা করার চেষ্টা করছেন আধিকারিকরা৷ যে পুলিশকর্মীর বন্দুক থেকে গুলি ছিটকে গিয়েছে, তাঁকে জেরা করছে শিবপুর থানার পুলিশ৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার