Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দেবত্রী গোস্বামী

‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে মহিলাদের উপর হামলা খাস কলকাতায়, আক্রান্ত জয় গোস্বামীর মেয়ে

বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৩:১৩

options
link
‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে মহিলাদের উপর হামলা খাস কলকাতায়, আক্রান্ত জয় গোস্বামীর মেয়ে zoom
Advertisement

অর্ণব আইচ: খাস কলকাতায় আক্রান্ত কবি জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামী। রবিবার সন্ধেয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সমাজকর্মী ও মহিলাদের প্রতিরোধী সংগঠনের সদস্য দেবত্রী। অভিযোগ, ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে দেবত্রী গোস্বামী-সহ সংগঠনের অন্যান্য মহিলা সদস্যদের লাঠি ও বাঁশ দিয়ে মারধর করে দুষ্কৃতীরা। স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তদের একজনকে ধরা সম্ভব হলেও এখনও অধরা বাকি সাতজন। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, রবিবার সন্ধেয় দেবত্রী গোস্বামী ও তাঁর সঙ্গীরা ‘ফেমিনিস্ট ইন রেসিস্ট্যান্স’ নামের একটি সংগঠনের তরফে NRC ও CCA নিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছিলেন যাদবপুরে। গাঙ্গুলিবাগান থেকে শুরু করে বাঘাযতীন ১ নম্বর কলোনিতে গিয়ে শেষ হয় তাঁদের মিছিল। মিছিল শেষ হওয়ার পর একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন ওই সংগঠনের সদস্যরা। অভিযোগ, সেই সময় আচমকা মুখ বেঁধে আটজনের এক দুষ্কৃতীদল তাঁদের উপর চড়াও হয়। লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই মহিলাদের। ভেঙে দেওয়া হয় তাঁদের ক্যামেরা। আক্রমণের সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় অভিযুক্তরা। আক্রান্তদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা চম্পট দেওয়ার চেষ্টা করে। সেই সময় একজন অভিযুক্ত ধরা পড়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

attack

[আরও পড়ুন: ‘মোদি-শাহের জন্মের সার্টিফিকেট আছে কি?’, NRC ইস্যুতে বেনজির আক্রমণ অনুব্রতর]

এরপর আক্রান্তরাই গোটা বিষয়টি জানিয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে। বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, দেবত্রী গোস্বামী ফেসবুক পোস্টে আক্রমণের বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, “বাঘাযতীন আই ব্লক মোড়ে আমাদের পথসভা শেষ হওয়ার পরে কয়েক জন দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তখন আট জন ‘এবিভিপি গুন্ডা’ জয় শ্রী রাম বলতে বলতে, মুখ বেঁধে, হাতে এক মানুষ লম্বা লাঠি নিয়ে আমাদের উপর চড়াও হয়।…আমাদের কাছে প্রতিরোধের কিছু ছিল না। দু’জন হাসপাতালে ভরতি। এক জনকে ধরতে পারি, তাকে যাদবপুর থানায় নিয়ে আসে পুলিশ। এফআইআর করা হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.