নিরুফা খাতুন: কলকাতার বহু রাস্তা বন্ধ রবিবার। বেশ কিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। কারণ এদিনই শহরে অনুষ্ঠিত হবে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। শনিবার রাত ১০ টা থেকেই সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় রেড রোডে। সেখানে ট্রাফিকের এই কড়াকড়ি জারি থাকবে রবিবার দুপুর ১২টা পর্যন্ত অথবা ম্যারাথন পর্ব যতক্ষণ না শেষ হচ্ছে। রবিবার বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন বন্ধ রাস্তার তালিকা।
পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে ভোর চারটে থেকে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না আরআর অ্যাভিনিউ, এজেসি বোস রোডের হেস্টিংস মোড় থেকে মল্লিকবাজারগামী লেন, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড র্যাম্প, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড ও মেয়ো রোডে। দুপুর ১২টা কিংবা যতক্ষণ না ম্যারাথন শেষ হচ্ছে, ততক্ষণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে এই রাস্তাগুলিতে।
[আরও পড়ুন: রামের নিন্দা করতেই ভেঙে পড়ল মঞ্চ! প্রাক্তন সাংসদের দুর্ভোগের ভিডিও ভাইরাল]
রেড রোড ছাড়াও আরও বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। ভোর চারটে থেকে খিদিরপুর রোড, কাসুয়ারিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, কুইন্সওয়ে, হসপিটাল রোড, আরআর অ্যাভিনিউ, এজিসি বোস রোড, মা উড়ালপুল, এসপ্ল্যানেড র্যাম্প, ঘোড়া পাস, মেয়ো রোড (প্রয়োজন মতো), শেক্সপিয়র সরণি, সার্কাস অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড (প্রয়োজন মতো) ও আউটরাম রোড (প্রয়োজন মতো)।
ম্যারাথনের জন্য গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ করা থাকছে। খিদিরপুর রোড, হসপিটাল রোড, আর আর এভিনিউ, জওহরলাল নেহরু রোড (ডোরিনা ক্রসিং থেকে শেক্সপিয়র সরণি ক্রসিং পর্যন্ত), ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, কুইন্সওয়ে, আউটরাম রোড, শেক্সপিয়র সরণি ও সার্কাস অ্যাভিনিউয়ে ভোর সাড়ে চারটে থেকে পার্কিং বন্ধ রাখা হচ্ছে। ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। এদিকে রবিবার রাত ১২টা থেকে তিন ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে ধনধান্য সেতুও।
[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]
সর্বশেষ খবর
-
‘সময় বদলে যাচ্ছে’, ব্রিকস থেকে ট্রাম্পকে বার্তা মোদির! ‘শক্তিশালী’ ভারত দেখলেন পুতিন-জিনপিংও
-
বড় মেয়ে বাড়ি ছাড়তেই ‘টার্গেট’ ছোট মেয়ে, বারুইপুরে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন বাবার!
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর