অর্ণব আইচ: কলেজ ছাত্রকে জোর করে যৌনপল্লিতে নিয়ে গিয়ে অনলাইনে টাকা লুট। ৪০ হাজার টাকা লুঠের অভিযোগে উত্তর কলকাতার বড়তলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই মহিলা। পেশায় তারা যৌনকর্মী বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলার নাম রুবিয়া বিবি ও মনীষা হেলা। সম্প্রতি যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ধরে হাঁটছিলেন ওই কলেজ ছাত্র। অভিযোগ, পেট্রোল পাম্পের কাছে তাঁকে ঘিরে ধরে ওই দুই মহিলা। তারা তাঁকে জোর করে ধরে হাঁটতে শুরু করে। হুমকি দিয়ে তাঁকে বলে, সে যদি পালানোর চেষ্টা করে, তবে তারা চেঁচামেচি শুরু করে তাঁকে পুলিশের হাতে তুলে দেবে। এভাবে তাঁকে সোনাগাছির একটি ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। ঘরের ভিতর তাঁর ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করে তারা।
এর পর তাঁর কাছ থেকে টাকা লুটের চেষ্টা করা হয়। ছাত্রের কাছে বিশেষ নগদ টাকা ছিল না। তারা জোর করে তাঁকে দিয়ে অনলাইনে ই ওয়ালেটের মাধ্যমে ছাত্রের অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা লুট করে। এর পর তাঁকে ধাক্কা দিয়ে বাড়িটি থেকে বের করে দেওয়া হয়। তিনি বড়তলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। ওই অনলাইন লেনদেনের সূত্র ধরেই সোনাগাছি থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের