সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: এবার দক্ষিণ কলকাতার বিজেপি (BJP) সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন দলেরই এক নেত্রী। নিগৃহীতা তরুণী বিজেপির টিচার্স সেলের সদস্য। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করে অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় (Somnath Bandyopadhyay)। যদিও এবিষয়ে মুখ খোলেনি অভিযুক্ত বিজেপি নেতা।
ওই তরুণীর কথায়, দীর্ঘদিন আগেই তাঁর স্বামী মারা গিয়েছেন। সেই সুযোগকে কাজে লাগিয়েই নিউ আলিপুরের জ্যোতিষ রায় রোডের বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্ক তৈরি করে তাঁর সঙ্গে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত একাধিকবার তরুণীর সঙ্গে সহবাস করে ওই বিজেপি নেতা। ধর্ষণও করে বলে অভিযোগ। শুধু তাই নয়, বিভিন্ন সময় তরুণীর থেকে ৫০ হাজার টাকাও নেয় অভিযুক্ত। যা ফেরত চাইতেই হুমকির মুখে পড়তে হয় তরুণীকে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিতেই পুরোপুরি বেঁকে বসে সোমনাথ। এরপরই বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতা।
[আরও পড়ুন: করোনার মধ্যেও পরীক্ষার নোটিস স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের, হাই কোর্টের দ্বারস্থ আয়ুর্বেদের পড়ুয়ারা]
এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একাধিকবার ওই বিজেপি নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত দলেওর তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: করোনার সঙ্গে শরীরে নিউমোনিয়ার থাবা, বেসরকারি হাসপাতালে ভরতি নাইসেড অধিকর্তা]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত