Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Om Birla

‘মনের ভিতর আগুন, মাথা ঠান্ডা রাখুন’, প্রশিক্ষণ শিবিরে বিধায়কদের ন্যায়ের পাঠ ওম বিড়লার

ওম বিড়লা যোগ করেন, ''পশ্চিমবঙ্গের মানুষ তাঁদের উপর ভরসা করেই বিধানসভায় পাঠিয়েছেন। তাই প্রত্যেক বিধায়কের দায়িত্ব নিজের বিধানসভা এলাকার উন্নয়ন এবং রাজ্যের সার্বিক অগ্রগতির জন্য কাজ করা।’’ 

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২১:৩৩

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২১:৩৩

options
link
‘মনের ভিতর আগুন, মাথা ঠান্ডা রাখুন’, প্রশিক্ষণ শিবিরে বিধায়কদের ন্যায়ের পাঠ ওম বিড়লার zoom
ফাইল ছবি।

মনের ভিতর আগুন থাকলেও মাথা ঠান্ডা করে কাজ করুন। শনিবার বিধানসভায় বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে ন্যায়ের পাঠ পড়ালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর কথায়, সরকারের থাকলে বিরোধীদের কথা গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। তাতে গণতন্ত্র মজবুত হয়। বাংলা আবার ভারতের শ্রেষ্ঠ আসন নেবে বলে আশা প্রকাশ করে রাজ্যপাল আর এন রবি জানান, স্বাধীনতা সংগ্রামে বাংলা অগ্রণী ভূমিকা পালন করেছিল। আগামীদিনে ফের সেই ভূমিকা পালন করতে হবে।

সরকারের ভূমিকাও এদিন উল্লেখ করেন লোকসভার স্পিকার। তাঁর মতে, সরকারকে বিরোধী পক্ষের সমালোচনাকেও গুরুত্ব দিয়ে শুনতে হবে। কোনও সমস্যা সত্যিই থাকলে তার সমাধানের উদ্যোগ নেওয়াই গণতন্ত্রের মূল চেতনা। আইন প্রণয়ন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন ওম বিড়লা।

বিধায়কদের সংসদীয় রীতিনীতি ও আইনি বিষয়গুলি নিখুঁতভাবে শেখাতে কলকাতা সফরে এসেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দু’দিন ধরে চলছে ‘বিশেষ ক্লাস’। আজ, শনিবার রাজ্য বিধানসভার সদস্যদের প্রশিক্ষণ শিবির শেষে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। এদিন বিধানসভায় তিনি বলেন, ‘‘জনপ্রতিনিধিদের কাজ শুধু আইন প্রণয়ন নয়, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাও তাঁদের অন্যতম দায়িত্ব। মনের মধ্যে আগুন রাখুন, কিন্তু কাজ করুন ঠান্ডা মাথায়। যেকোনও হাউসের নেতা হওয়া সহজ নয়। তথ্য-প্রমাণের ভিত্তিতে যুক্তি দিয়ে কথা বলার দক্ষতাই একজন জনপ্রতিনিধিকে প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।’’ বক্তব্যে এদিন ওম বিড়লা যোগ করেন, ”পশ্চিমবঙ্গের মানুষ তাঁদের উপর ভরসা করেই বিধানসভায় পাঠিয়েছেন। তাই প্রত্যেক বিধায়কের দায়িত্ব নিজের বিধানসভা এলাকার উন্নয়ন এবং রাজ্যের সার্বিক অগ্রগতির জন্য কাজ করা।’’ 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারের ভূমিকাও এদিন উল্লেখ করেন লোকসভার স্পিকার। তাঁর মতে, সরকারকে বিরোধী পক্ষের সমালোচনাকেও গুরুত্ব দিয়ে শুনতে হবে। কোনও সমস্যা সত্যিই থাকলে তার সমাধানের উদ্যোগ নেওয়াই গণতন্ত্রের মূল চেতনা। আইন প্রণয়ন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন ওম বিড়লা। বলেন, ‘‘আইন সাধারণ মানুষের জন্য তৈরি হয়। তাই নতুন আইন করার সময় মানুষের স্বার্থ ও প্রয়োজনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। জনপ্রতিনিধিদের উদ্দেশে তাঁর বার্তা, একজন সাধারণ মানুষ কোনও সমস্যা বা গুরুত্বপূর্ণ নথি নিয়ে আপনার কাছে এলে সেটিকেই তাঁর শেষ ভরসা হিসেবে দেখতে হবে। তাঁর সমস্যার সমাধান করতে পারলেই একজন জনপ্রতিনিধির কাজ সার্থক হবে। এদিন, প্রশিক্ষণ শিবিরে অন্তিম অনুষ্ঠানে ছিলেন হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু ও শিল্পমন্ত্রী তাপস রায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.