Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Suvendu Adhikari

দালালরাজ বরদাস্ত নয়! শুভেন্দুর নির্দেশের পরেই সরকারি হাসপাতালে চালু বিশেষ আই-কার্ড

আজ সোমবার, ২৫ মে থেকেই নতুন এই পরিচয় পত্রর রেজিষ্ট্রেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। ২৮ মে-র মধ্যে সম্পন্ন করতে হবে।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৬:০৫

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৬:০৫

options
link
দালালরাজ বরদাস্ত নয়! শুভেন্দুর নির্দেশের পরেই সরকারি হাসপাতালে চালু বিশেষ আই-কার্ড zoom
এমনই কার্ড চালু হচ্ছে হাসপাতালে।
Advertisement

হাসপাতালের কর্মীদের জন্য বিশেষ কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার। ল্যাবরেটরিতে যাঁরা কাজ করেন তাদের আই কার্ড কমলা রঙের। সহকারী অধ্যাপকরা বেগুনি রঙের, প্রশাসনিক কর্মীরা কালো, নার্সরা খয়েরি, নিরাপত্তা কর্মীরা মেরুন, হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সবুজ। এমনই ভিন্ন ভিন্ন রঙের আই কার্ড তৈরি হয়েছে সবার জন্য।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন সরকারি হাসপাতালে দালাল চক্র ঠেকাতে, অনুপ্রবেশ আটকাতে প্রত্যেকের আলাদা আলাদা আইকার্ড তৈরি হবে। সেই পরিচয় পত্র ছাড়া কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবে না। সেই অনুযায়ী সার্কুলার জারি করে স্বাস্থ্য দপ্তর। আর সেখানেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাদের জন্য কোন কোন রঙের আইকার্ড। এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসকেএম, আর জি কর মেডিক্যাল কলেজ, এনআরএস মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল-সহ সমস্ত সরকারি হাসপাতালে।

Advertisement

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সরকারি হাসপাতালে দালাল চক্র ঠেকাতে, অনুপ্রবেশ আটকাতে প্রত্যেকের আলাদা আলাদা আইকার্ড তৈরি হবে। সেই পরিচয় পত্র ছাড়া কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবে না।

ঠিক হয়েছে হাসপাতালের প্রতিটি ভবনের জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। তিনি এই প্রকল্পের সমস্ত কাজ সমন্বয় ও তদারকি করবেন। প্রকল্পটি সুষ্ঠুভাবে চালানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ ও একটি অফিস ডেস্কের ব্যবস্থা করতে হবে। প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে আইটি কর্মী (ওয়েবেল) নিয়োগের ব্যবস্থা করতে হবে, যারা প্রযুক্তিগত সমস্যার সমাধানে উপস্থিত থাকবেন।

এমনই দেখতে হবে কার্ডগুলি।

পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করতে হবে। আজ সোমবার, ২৫ মে থেকেই নতুন এই পরিচয় পত্রর রেজিষ্ট্রেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। ২৮ মে-র মধ্যে সম্পন্ন করতে হবে। কর্মীদের নিম্নলিখিত বিভাগে ভাগ করা হয়েছে, ডাক্তার,নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রশাসনিক কর্মী, প্যারা-মেডিক্যাল, জিডিএ অন্যান্য (ড্রাইভারসহ)। যারা হাসপাতালে ঝাড়পোছ করেন সেই সাফাইকর্মীদেরও এখন থেকে নির্দিষ্ট হলুদ রঙের পরিচয় পত্র পরতে হবে। আউট সোর্সিং এর কাজ যারা করেন তাদের জন্য নির্ধারিত হয়েছে নীল রঙের আই কার্ড।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.