অর্ণব আইচ: ভোটের আগে এবার খাস কলকাতায় (Kolkata) উদ্ধার হল কয়েক কোটি টাকার মাদক। ফাঁস হল আন্তর্দেশীয় মাদক পাচার চক্র। শহরে প্রবেশের আগেই প্রায় ১৮ কোটি টাকার মাদক উদ্ধার করে STF। ঘটনায় ইতিমধ্যে এক মহিলা-সহ পাঁচজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার সকাল ৬টা নাগাদ গোপনসূত্রে খবর পেয়ে কাশীপুর (Cossipore) থানা এলাকা থেকে পাঁচজনকে আটক করে STF-র একটি টিম। এরপর তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি হেরোইন এবং প্রায় দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে ওই হিরোইনের দাম ১০ কোটি টাকা। অন্যদিকে ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭.৫০ কোটি টাকা। এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় আটকদের। তারপরই বিকেলে অভিযুক্তদের গ্রেফতার করে STF। বাজেয়াপ্ত করা হয় তাদের গাড়িটিও। অভিযুক্তরা এদিন কোথা থেকে এবং কীভাবে শহরে ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে এল সেটাও খতিয়ে দেখছে লালবাজার।
[আরও পড়ুন: লিভার দিয়েও বাঁচাতে পারলেন না স্ত্রী, অকালে চলে গেলেন হাওড়া ডিভিশনের ‘বাঙালিবাবু’]
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ধৃত মাদকপাচারকারীদের নাম পিয়ারুল ইসলাম (৪০), সাদিকুল শেখ (৩১), কার্তিক নাইডু (২৭), রাকেশ থাপা (২৬) এবং প্রভতি দেবী ওরফে পবিত্রি, দেবী জয়সওয়াল ওরফে চাচী (৭২)। এদের মধ্যে ধৃত পিয়ারুল এবং সাদিকুল দুজনেই মুর্শিদাবাদের সুতির বাসিন্দা। অন্যদিকে, কার্তিক ও রাকেশ মণিপুরের তেংনুপাল থেকে এসেছিল। গ্রেপ্তার হওয়া ওই মহিলা অসমের করবির বাসিন্দা। তবে এই প্রথম নয়, এর আগেও শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মাঝেমধ্যেই মাদক উদ্ধার হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এত বেশি পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা ঘটেনি। কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই এই ঘটনা কিছুটা হলেও চিন্তা বাড়াল পুলিশ আধিকারিকদের।
[আরও পড়ুন: অসুস্থ যাত্রী, বাইপাসে গ্রিন করিডর তৈরি করে ৭ মিনিটে যাত্রী সুদ্ধ বাস নিয়ে হাসপাতালে পুলিশ]
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ