সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি (Rose Valley)কাণ্ডে গ্রেপ্তার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর জামিনের আবেদন খারিজ সিবিআই (CBI) আদালতে। তাঁকে ২ দিনের ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। পাশাপাশি, বাইপাসের ধারে পঞ্চসায়রে শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটটিও সিল করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা। পরবর্তী সময়ে তদন্তের স্বার্থে এই ফ্ল্যাটে তল্লাশি চালাতে পারেন তাঁরা। সেখান থেকে কোনও সম্পত্তির হদিশ মিললেও মিলতে পারে বলে ধারণা তদন্তকারীদের।
শুক্রবার শুভ্রা কুণ্ডুকে (Subhra Kundu) গ্রেপ্তারির পর শনিবার আদালতে পেশ করা হয়। সেখানে তাঁর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেন। বলা হয়, ৭ বছরের মেয়ের মা শুভ্রা। তাই তাঁকে জামিন দেওয়া হোক। নইলে মাকে ছাড়া সমস্যায় পড়বে ছোট মেয়েটি। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দেন। সিবিআইয়ের আবেদন মেনে শুভ্রাকে ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার পক্ষেই রায় দেন বিচারক। সূত্রের খবর, আদালত থেকে শুভ্রা কুণ্ডুকে নিয়ে আসা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, সিবিআই দপ্তরে। রবিবার সকালের বিমানেই তাঁকে নিয়ে ভুবনেশ্বর যেতে পারেন আধিকারিকরা, তেমনই স্থির হয়েছে। সেখানে ফের আদালতে পেশ করে রোজভ্যালি কাণ্ডে ধৃত শুভ্রা কুণ্ডুকে নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: বিনামূল্যে টিকা পাবেন রাজ্যবাসী, খরচ দিতে প্রস্তুত সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর]
শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ, রোজভ্যালি সংস্থার বিপুল অঙ্কের টাকা পাচার করেছেন তিনি। ব্যক্তিগত অ্যাকাউন্ট-সহ বিভিন্ন জায়গায় টাকা সরিয়ে দিয়েছেন। বিদেশে ওই টাকা পাঠিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। কেন তিনি রোজভ্যালির অ্যাকাউন্ট থেকে টাকা বের করেছিলেন, জেরায় সেই সংক্রান্ত কোনও তথ্য শুভ্রা দিতে পারেননি বলেই দাবি সিবিআইয়ের। রোজভ্যালির গয়নার দোকান ‘অদ্রিজা’র ডিরেক্টর ছিলেন শুভ্রা। সেখান থেকেও কোটি কোটি টাকার গয়না তিনি অন্যত্র সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ।
[আরও পড়ুন: সিঙ্গাপুরের সংস্থায় উচ্চপদে চাকরির টোপ, নামী ওয়েবসাইটে প্রতারণা, গ্রেপ্তার মহিলা]
এদিকে, শনিবার শুভ্রা কুণ্ডুর পঞ্চসায়রের ফ্ল্যাট সিল করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ফ্ল্যাটে বহুদিনই আর আসাযাওয়া ছিল না শুভ্রা বা পরিবারের অন্য কারও। তা সত্ত্বেও তদন্তকারীদের নজরে পঞ্চসায়রের শুভ্রার এই বিলাসবহুল ফ্ল্যাট।
সর্বশেষ খবর
-
ইরান যুদ্ধে ‘মেঘনাদ’ রাশিয়া, আমেরিকাকে জব্দ করতে কোন পথে আসছে বিপুল অস্ত্র?
-
জল দুর্নীতিতে গ্রেপ্তার সত্যেন্দ্র জৈন! ‘মিথ্যে অভিযোগ’, বিজেপিকে তোপ দেগে দাবি কেজরির
-
ঘুপচি ঘর, সংকীর্ণ পথ, নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থাও! নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুতে সামনে ছত্রে ছত্রে অব্যবস্থা
-
‘দাউদাউ আগুন সিঁড়িতে, মরেই যেতাম’, বিভীষিকাময় মুহূর্ত ভুলতে পারছেন না আবাসিকরা
-
মাকে হারানোর যন্ত্রণা নিয়েও মাঠে, হাফসেঞ্চুরি করে অঝোরে কান্না প্রাক্তন নাইট নীতীশ রানার