Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Sweet

যুদ্ধের আঁচ নববর্ষের মিষ্টিতেও! জ্বালানি সংকটে বেড়েছে দাম, মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা

হালখাতা উপলক্ষে প্রতিবারই পয়লা বৈশাখের দিন দুই আগে থেকেই মিষ্টির আকার এবং দামে পরিবর্তন আসতে শুরু করে। তবে জ্বালানি সংকটে এবছরে পরিস্থিতি অনেকটা বেশি জটিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৫১

options
link
যুদ্ধের আঁচ নববর্ষের মিষ্টিতেও! জ্বালানি সংকটে বেড়েছে দাম, মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা zoom
যুদ্ধের আঁচ নববর্ষের মিষ্টিতেও! জ্বালানি সংকটে বেড়েছে দাম
Advertisement

পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রভাব এবার নববর্ষের মিষ্টিতেও। পরিস্থিতি এমনই যে, নববর্ষের মিষ্টি এবার অন্যবারের মতো অতটা ‘মিষ্টি’ না-ও লাগতে পারে। শহরের নাম করা মিষ্টির দোকান থেকে জেলা মফস্বলেও চিত্রটা একই। পয়লা বৈশাখের আগে দাম অনেকটাই বেড়েছে অধিকাংশ মিষ্টির।

হালখাতা উপলক্ষে প্রতিবারই পয়লা বৈশাখের দিন দুই আগে থেকেই মিষ্টির আকার এবং দামে পরিবর্তন আসতে শুরু করে। দাম বাড়ে। সাইজে কমে। কারণ, বিভিন্ন দোকানে হালখাতার জন্য বিপুল চাহিদা। কিন্তু এবার পরিস্থিতি বেশ জটিল। কারণ, একদিকে জ্বালানি সংকট। বাড়তি দামে গ্যাস কেনায় মিষ্টির দাম আগেই বাড়িয়েছে দোকানগুলো। আর গত দু’দিনে তা আরও বড়েছে। যে কারণে বাড়ির জন্য মিষ্টি কিনতে গিয়েও দামের ছেঁকায় হাত পুড়ছে মধ্যবিত্তের। বহু ছোট, মাঝারি দোকান তো এবার অর্ডারই নেয়নি হালখাতার মিষ্টির।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দোকান মালিকরা জানিয়েছেন, এপ্রিলের শুরুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এলপিজি পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মিষ্টিশিল্প সংগঠনের এক সদস্য জানান, মিষ্টির কিছু আইটেমের দাম ৫% থেকে ১০% পর্যন্ত বেড়েছে। প্যাকেজিং খরচও প্রায় ৩০% বেড়েছে, কারণ পলিমারের দাম বেড়েছে। কিছু দোকান সামান্য দাম বাড়িয়েছে, আবার কেউ কেউ খরচ সামলাতে উৎপাদন কমাচ্ছে। অনেকেই গ্রাহকদের কথা ভেবে দাম বেশি না বাড়িয়ে আকারে ছোট করেছে মিষ্টির। ক্রেতারাও পরিবর্তন বুঝতে পারছেন। ১০ টাকার মিষ্টি ১৫ টাকা হয়েছে, ১২ টাকার মিষ্টিও তাই। ১৫ টাকার মিষ্টি ২০ টাকা। গড়ে সব মিষ্টিরই দাম বেড়েছে ৫ টাকা করে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবার পরিস্থিতি আলাদা। গ্যাসের যা দাম। মিষ্টির দাম না বাড়িয়ে উপায় নেই। মানুষ কেনাও কমিয়ে দিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.