Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

টালা ট্যাঙ্কে মেরামতি, শনিবার বন্ধ জল সরবরাহ

রবিবার পরিষেবা স্বাভাবিক হওয়ার আশা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০১৭, ০৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০১৭, ০৩:২১

options
link
টালা ট্যাঙ্কে মেরামতি, শনিবার বন্ধ জল সরবরাহ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলতা এবং টালা জল শোধনাগারে মেরামতি। এর জেরে শনিবার কলকাতার কয়েকটি জায়গায় জল সরবরাহ ব্যাহত হবে। সাতটি ওয়ার্ডে জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। আংশিকভাবে কয়েকটি ওয়ার্ডে জল বন্ধ থাকবে। পুরসভা জানিয়েছে রবিবার দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পুরসভা এই মর্মে একটি বিবৃতি জারি করে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে পাঠিয়েছে।

[ফেসবুক পোস্টে নবি মহম্মদের মহিমা ক্ষুণ্ণ হয় না, বার্তা কাইফের]

কয়েক শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্ক এবং পলতা জল পরিশোধন কেন্দ্রের সংস্কার দীর্ঘ দিন ধরে আটকে ছিল। অবশেষে মহানগরের বৃহত্তম জলাধার টালা ট্যাঙ্ক ও পলতা শোধনাগারের সংস্কারে হাত দেওয়া হল। কলকাতাবাসীর জলের মূল জোগানদার দুই শোধন কেন্দ্রে সংস্কার শুরু হওয়ায় মহানগরের কয়েকটি জায়গার মানুষ সমস্যায় পড়বেন। শনিবার সকাল থেকে একেবারে নির্জলা থাকবে পুরসভার ৬৮ থেকে ৭২ এবং ৮৬ ও ৯০ নম্বর ওয়ার্ড। মধ্য কলকাতার এই সাতটি ওয়ার্ড শনিবার জল থাকবে না। আংশিকভাব জল সরবরাহ বন্ধ থাকবে ৭৩, ৮৩, ৮৪, ৮৫, ৮৭ এবং ৮৮ নম্বর  ওয়ার্ডে। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, সংস্কারের কাজ জরুরি ছিল। টালার রিজার্ভারের একটা অংশ বন্ধ করে মেরামতি হবে। পলতা জল সংশোধনাগারের সংস্কারের কাজ হবে রাজ্য সরকারের উদ্যোগে। গঙ্গা লাগোয়া ২ কিলোমিটার এলাকা ইস্পাতের পাত দিয়ে বাঁধানো হবে। এই কাজটি না হলে ইনটেক জেটি বাঁচানো যেত না। এই প্রকল্পে খরচ হবে ১১১ কোটি টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ক্রিকেটের দুনিয়ায় এই ৭ কারণে আজও সেরা মহেন্দ্র সিং ধোনি]

পলতা থেকে দৈনিক ২৬ কোটি গ্যালন জল পরিশোধন হয়। এর মধ্যে ২১ কোটি গ্যালন জল আসে কলকাতায়। টালার জল ধারণ ক্ষমতা ৯০ লক্ষ গ্যালন। টালা থেকে শনিবার কলকাতার জোড়াবাগান শোধন প্রকল্প, মহম্মদ আলি পার্ক বুস্টিং স্টেশন, আরএসএম, অকল্যান্ড স্কোয়ার, বাগমারি, চাউলপট্টি, কনভেন্ট রোড, পার্ক সার্কাস, ভিউ পার্ক ও কসবা বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভা জানিয়েছে রবিবার থেকে ওই সমস্ত এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হবে। এই পরিস্থিতিত পুরসভার কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলররা নিজেদের এলাকায় প্রচার চালিয়েছেন। জনপ্রতিনিধিরা জল ধরে রাখার পরামর্শ দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.