Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬
Kolkata

১৩ বছর ধরে প্রেমে পাগল ছাত্র! সাড়া না দেওয়ায় সোশাল মিডিয়ায় শিক্ষিকাকে হেনস্তা, তারপর…

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ওই যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৫:৩৪

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৫:৩৪

options
link
১৩ বছর ধরে প্রেমে পাগল ছাত্র! সাড়া না দেওয়ায় সোশাল মিডিয়ায় শিক্ষিকাকে হেনস্তা, তারপর… zoom
ফাইল ছবি।

আঠারো পার হওয়ার আগেই শিক্ষিকার প্রতি ‘বিশেষ অনুভূতি’ বোধ করেছিল দ্বাদশ শ্রেণির ছাত্রটি। এর পর পেরিয়ে গিয়েছে ১৩ বছর। যৌবনে এসেও সেই শিক্ষিকাকে ভুলতে পারেনি ছাত্রটি। বরং শিক্ষিকা তাকে বিশেষ পাত্তা না দেওয়ায় সমাজমাধ্যমে তাঁকে হেনস্তা করতে শুরু করে সে। প্রথমে প্রাক্তন ছাত্রকে গুরুত্ব দেননি শিক্ষিকা। কিন্তু সমাজমাধ্যমে লাগাতার হেনস্তা ক্রমে বেড়ে চলে। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই শিক্ষিকা। সেই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে কড়েয়া থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন তিনি।

ওই শিক্ষিকা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, ২০১৩ সালে কিছু সময়ের জন‌্য তিনি একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। অভিযুক্ত তখন ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। ওই ছাত্রটি স্কুল থেকে পাস করে বের হওয়ার পর শিক্ষিকাও ওই স্কুল ছেড়ে দেন। এর পর শিক্ষিকাকে সোশ‌াল মিডিয়ায় ওই ছাত্রটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আরও অন‌্য কয়েকজন ছাত্রও সেই তালিকায় ছিল। কিন্তু ওই ছাত্রটি সোশ‌াল মিডিয়ায় তাঁর উদ্দেশে লাগাতার কুমন্তব‌্য করতে থাকে বলে অভিযোগ। এরপরেই অভিযুক্ত ছাত্রটিকে ব্লক করে দেন। এর পর আর ছাত্রটির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না তাঁর। বছর তিনেক আগে তিনি পুরনো কথা ভুলে গিয়ে ওই ছাত্রটিকে আনব্লক করে দেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে, তার সুযোগ নেবে তাঁরই প্রাক্তন ছাত্র। ওই যুবকের সঙ্গে সোশ‌াল মিডিয়ায় তিনি কিছু কথা বলতেন। তাকে জীবনের পথে চলার পরামর্শ দিতেন। কিন্তু শিক্ষিকার সেই প্রাক্তন ছাত্র সুযোগ বুঝে তাঁর প্রতি অনুভূতি নিয়ে বিভিন্ন মন্তব‌্য করতে থাকে। শিক্ষিকা তার কথা গুরুত্ব দেননি। ফের ওই ছাত্র তাঁকে কুমন্তব‌্য করতে থাকে। বিভিন্ন অশ্লীল শব্দ ও বাক‌্য প্রয়োগ করে। বিষয়টি এমন অবস্থায় গিয়ে পৌঁছয় যে, তিনি ফের প্রাক্তন ছাত্রকে ‘আনব্লক’ করতে বাধ‌্য হন ওই শিক্ষিকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু মাস কয়েক আগে শিক্ষিকার সমাজ মাধ্যমে নতুন অ‌্যাকাউন্ট খুঁজে বের করে ওই যুবক। সেই অ‌্যাকাউন্টে সে বিভিন্ন কুমন্তব‌্য করতে থাকে। সমাজমাধ্যমের সূত্র ধরেই ওই শিক্ষিকার কয়েকজন বন্ধু ও পরিজনের সন্ধান পায় ওই যুবক। তাঁদের কাছেও ওই শিক্ষিকাকে ঘিরে বিভিন্ন মন্তব‌্য করতে থাকে সে। ওই প্রাক্তন ছাত্রর শিক্ষিকার প্রতি এই মন্তব‌্যগুলি পড়ে তাঁরাও হতবাক হয়ে যান। ওই যুবকের আচরণে হেনস্তার মুখে পড়তে হয় তাঁদেরও। তাঁর ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে ওই মেসেজগুলি পাঠান তাঁরা। সেগুলি দেখে অবাক হয়ে যান ওই শিক্ষিকাও। কিন্তু অভিযোগ, আরও এক ধাপ এগিয়ে গিয়ে নিজের কয়েকজন পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ওই যুবক। তাঁদের ওই যুবক জানায়, শিক্ষিকা যদি তাকে সমাজমাধ্যমে ‘আনব্লক’ না করেন, তবে সে আত্মহত‌্যার চেষ্টা করবে বলেও হুমকি দেয়। এর পর শিক্ষিকা পুরো ব‌্যাপারটি সাইবার ক্রাইমের ওয়েবসাইটে জানান। পরের পদক্ষেপে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই যুবকের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.