অর্ণব আইচ: কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতায় শহরে ফের মাদকচক্রের পর্দাফাঁস৷ চুড়ির ভিতর করে মাদক পাচারের ছক কষেছিল অভিযুক্ত৷ ধৃত আবদুল রেজ্জাকের কাছ থেকে প্রচুর পরিমাণ মেথাকুয়ালন নামে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা৷
[ আরও পড়ুন: কলকাতায় চলন্ত বাসে লুকিয়ে মহিলার ছবি তোলার চেষ্টা, গ্রেপ্তার ১]
কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা খবর পান শহরে বেশ কয়েকজন নিষিদ্ধ মাদক পাচার করার চেষ্টা করছে৷ সেই অনুযায়ী শনিবার রাতে শহরের ষষ্ঠীতলা রোডে হানা দেন আধিকারিকরা৷ সেখানেই আবদুল রাজ্জাক নামে বছর সাতাশের এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ তার কাছ থেকে অন্তত ৬০টি চুড়ি উদ্ধার করা হয়েছে৷ ওই চুড়িগুলির ভিতরে করেই হংকংয়ে মাদক পাচারের চেষ্টা করছিল আবদুল৷ তদন্তকারীরা জানান, ওই ৬০টি চুড়ির ভিতরে মেথাকুয়ালন নামে একটি নিষিদ্ধ মাদক ঢোকানো ছিল৷ এক গ্রাম ওই মাদকের আনুমানিক বাজারমূল্য আট হাজার টাকা৷ ৬০টি চুড়িতে থাকা মাদকের দাম অন্তত ৫০ লক্ষ টাকা৷
[ আরও পড়ুন: ডাকাতি রুখতে নয়া উদ্যোগ আরপিএফের, এবার রাতের ট্রেনে থাকবে ‘নাইট হান্ট’ বাহিনী]
প্রথমে মাদক পাচারের কথা স্বীকার করেনি আবদুল রাজ্জাক৷ তবে পরে নিজের দোষ স্বীকার করে নিয়েছে সে৷ চুড়িতে মাদক ঢুকিয়ে ক্যুরিয়ার করে তা হংকংয়ে পাঠানোর ছক কষেছিল বলেই জানায় আবদুল৷ ওয়াটগঞ্জ থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ওই যুবককে আপাতত নিজেদের হেফাজতে রেখে জেরা করছে৷ এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এর আগেও শহরে একাধিকবার মাদক পাচারচক্রের পর্দাফাঁস করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা৷ কীভাবে শহরে এত মাদক পাচারকারীদের রমরমা হচ্ছে, তা নিয়ে চিন্তিত আধিকারিকরা৷ পাচারকারীদের দৌরাত্ম্য রোখার পন্থা নিয়ে চলছে ভাবনাচিন্তা৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত