রিঙ্কি দাস ভট্টাচার্য: দীর্ঘ উপেক্ষার পর অবশেষে নগরমুখী কালবৈশাখী। জেলা-জেলায় সফর করার পর ঝড় এল কলকাতায়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইল ঝোড়ো হাওয়া। আলিপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬৪ কিলোমিটার। দেখা মিলল বৃষ্টির। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরও ঝড়-বৃষ্টির সাক্ষী হয়েছে।
গত কয়েকদিন ধরেই শহর ও শহরতলি এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে তাপমাত্রার থেকেও বেশি বেড়েছে গরমের অস্বস্তি। কারণ গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বেলা বাড়তেই রোদ চড়া হয়েছে। সাধারণ মানুষের বাইরে বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিকেলের দিকেও গরমভাব থেকে যাচ্ছিল। একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল চারদিকে।
[ইলিশ-চিংড়ির সঙ্গেই সংরক্ষিত হত পচা মাংস, বেনিয়াপুকুরে সিআইডির জালে ১]
ঝড়ের পূর্বাভাস আগেও দিয়েছিল হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের দিকেই ঝড়ের সম্ভাবনা বেশি ছিল। দক্ষিণবঙ্গের দিকে সম্ভাবনা কম ছিল। অবশ্য কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে তাতে গরম যেন আরও বেড়েছিল। বেলা বাড়তে রাস্তায় বের হওয়ার সাহস অনেকেরই ছিল না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি সূচকও বেড়ে গিয়েছিল। ফলে গরমে নাজেহাল হয়েছিলেন শহরবাসী। সকলেরই মনে একটাই প্রশ্ন ছিল, বৃষ্টির দেখা কবে মিলবে? শুক্রবার বিকেলে কিছুটা হলেও সে আশা মিটল। প্রতি ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শহরের তাপমাত্রা কিছুটা অন্তত কমিয়ে দিল। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি।
[ছাত্রীর মৃত্যুতে ধুন্ধুমার পিয়ারলেস হাসপাতালে, তদন্তের দাবিতে বিক্ষোভ নার্সিং পড়ুয়াদের]
সর্বশেষ খবর
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা