অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদ চিকিৎসক না পাওয়া গেলেও হবে। বাড়িতে আকস্মিক প্রিয়জনের মৃত্যু হলে তিব্বতি মেডিসিন চিকিৎসা বিশেষজ্ঞ থাকলে তিনিও দিতে পারবেন ডেথ সার্টিফিকেট, জারি হল নয়া বিজ্ঞপ্তি। স্বাস্থ্য দপ্তরের নয়া সার্কুলারে বলা হয়েছে, হাসপাতাল অথবা স্বাস্থ্য প্রতিষ্ঠানের বাইরে কোনও ব্যক্তির মৃত্যু হলে ফর্ম ফোর-এ তে মৃত্যুর মেডিক্যাল সার্টিফিকেট দিতে পারবেন এমবিবিএস, হোমিওপ্যাথিক এবং ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিনের অর্ন্তভুক্ত কোনও চিকিৎসক। এই ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিনের মধ্যেই রয়েছে সোয়া-রিগপা।
কী এই সোয়া-রিগপা? স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানিয়েছেন, মূলত হিমালয় অঞ্চলের প্রাচীন ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি সোয়া-রিগপা (sowa-rigpa)। ভারতের লাদাখ, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশে এই চিকিৎসা পদ্ধতির ব্যবহার বহুল। পশ্চিমবঙ্গের দার্জিলিং এও সোয়া রিগপা চিকিৎসা পদ্ধতি চলে আসছে বহুদিন ধরে। সোয়া রিগপা বা তিব্বতি মেডিসিন চিকিৎসা পদ্ধতি ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিনের অর্ন্তভুক্ত। কেন্দ্রীয় আয়ুষ দপ্তরের অধীনে ন্যাশনাল ইন্সটিটিউট অফ সোয়া-রিগপা রয়েছে লাদাখের রাজধানী লেহ-তে।
আরও পড়ুন:
কীভাবে হয় চিকিৎসা? নাড়ি পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, রোগীর উপসর্গ পর্যবেক্ষণ এই চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোয়া-রিগপা চিকিৎসা পদ্ধতিতে রোগীকে জিজ্ঞাসা করা হয়, তার খাদ্যাভাস, জীবনযাপন, ঋতুভিত্তিক অভ্যাস। ভারত সরকারের স্বীকৃত ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ফের জনপ্রিয় হচ্ছে। বঙ্গের শালুগাড়া আর তাকদাতেও রয়েছে সোয়া-রিগপা শেখার রেজিস্টার্ড মেডিক্যাল কলেজ। সেখানে ভর্তি হচ্ছেন অনেকেই। রাজ্য সরকারের নয়া সার্কুলারে খুশি আয়ুষ চিকিৎসকরা। ডা. সুমিত সুর জানিয়েছেন, সোয়া-রিগপা আয়ুষের মধ্যেই অর্ন্তভুক্ত। তিব্বতে এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত জনপ্রিয়। মডার্ন মেডিসিনের পাশাপাশি প্রাচীন, সুসংরক্ষিত, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিগুলিকে আরও জনপ্রিয় করার জন্য আপ্রাণ চেষ্টা করছে বঙ্গের নতুন সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড