বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের কালীঘাটের বাড়ির সামনে থেকেই মোমবাতি হাতে মিছিল শুরু করেন তিনি। বাড়ির গলির সামনেই মমতা ও তৃণমূলের নেতা কর্মীদের বাধা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। এই নিয়ে মমতার বাড়ির সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই মিছিলের মূল স্লোগান ‘জাস্টিস ফর বারুইপুর’। মমতার পাশে এদিন দেখা গিয়েছে কালীঘাট তৃণমূলের মহিলা নেতৃত্বকে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড, মোমবাতি হাতে মিছিলে শামিল হন দোলা সেন, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দাররা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মিছিলটি মমতার কালীঘাটের বাড়ির গলি থেকে বেরতে গেলেই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। পরে মমতা নিজের কালীঘাটের বাড়িতেই মিছিল শেষ করেন।
আরও পড়ুন:
গতকাল এক নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগকে কেন্দ্র করে বারুইপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার খবর পেয়ে গতকালই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত অ্যাকশন নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত-সহ ৩ জনকে। আটক হয়েছেন আরও ৩ জন। দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন রাতেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। গতকাল থেকেই তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। আজ দুপুরেই বারুইপুরে গিয়ে ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দল কলকাতায় ফিরে মমতাকে ঘটনার রিপোর্ট দেন। এরপরেই কালীঘাটে বাড়ির সামনে মোমবাতি হাতে মিছিল করেন তৃণমূলনেত্রী। রাজ্যে পালাবদলের পর হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। এবার বারুইপুরে মৃত নাবালিকার জন্য বিচার চেয়ে প্রতিবাদে শামিল হলেন মমতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোদে বেরলেই চোখ কটকট? ত্বকের মতো চোখেও ‘সানবার্ন’! চিনে নিন ৮ লক্ষণ
-
‘রাজনৈতিক দলের উসকানি থেকে দূরে থাকা উচিত’, যাদবপুর কাণ্ডে মুখ খুললেন রাসবিহারীর বিধায়ক
-
চিনি সংকটে ভারতীয় বাজারে নজর পাকিস্তানের! শাহবাজ সরকারের কাছে আর্জি ব্যবসায়ীদের
-
‘আপনিই আমার প্রথম ক্রাশ’, সুনিধির মনের কথা শুনে আপসোস অমিতাভের!
-
কুলদীপের ‘রোগ’ ধরে ফেলেছেন ভারতের কোচ, ব্যর্থ হয়েও পরের টেস্টে খেলবেন?