স্টাফ রিপোর্টার: ফের উপনির্বাচনের দাবিতে সরব তৃণমূল। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। জনজীবন স্বাভাবিক। তাই অবিলম্বে রাজ্যের সাতটি কেন্দ্রে উপনির্বাচন করতে হবে বলে দাবি করলেন তৃণমূলের মহাসচিব ও পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee )। নির্বাচনের দাবিতে ফের তাঁরা কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানান।
তিন মাস অতিক্রান্ত। আজও রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By-Election) দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তৃণমূলের তরফে একাধিকবার কমিশনের কাছে দরবার করা হয়েছে। ফের একই দাবিতে সরব হলেন দলের মহাসচিব। মঙ্গলবার বিধানসভায় তিনি জানান, কমিশনের কাছে বারবার ধরনা দেওয়া হয়েছে। দু-তিনদিনের মধ্যে ফের ধরনা দেওয়া হবে। জনজীবন সচল রয়েছে। জনজীবন সচল রয়েছে বলেই উপনির্বাচনের দাবি করা হচ্ছে বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। অবিলম্বে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি করেন তিনি। কেন্দ্র শাসকদলকেও একহাত নেন। তাঁর কটাক্ষ, রাজ্যের মানচিত্রে BJP নেই। কিছু নেতা রয়েছেন। তাই কিছু হলেই দিল্লি ছুটে যেতে হয়। ভবিষ্যতে দিল্লিতেও বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, জয়ী বিধায়কদের পদত্যাগ এবং মৃত্যুর কারণে রাজ্যের ৫টি কেন্দ্র এই মুহূর্তে বিধায়ক শূন্য। আর মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে ভোটের আগে প্রার্থীদের মৃত্যুর জন্য বিধানসভা ভোটেরই আয়োজন করা যায়নি। সব মিলিয়ে সাত কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা নভেম্বরের মধ্যে। ইতিমধ্যেই, কমিশনের তরফে এই সাত কেন্দ্রের নির্বাচনের জন্য ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং শুরু হয়েছে।
[আরও পড়ুন: ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক’, দিল্লির নাবালিকা ধর্ষণ কাণ্ডে শাহকে তোপ Abhishek-এর]
এদিকে, মঙ্গলবারই কমিশনের (Election Commission) তরফে জানিয়ে দেওয়া হয়েছে অন্যান্য বছরের মতো এবছরও নভেম্বরে ভোটার তালিকা সংশোধন করা হবে। নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাস নতুন ভোটাররা তালিকায় নাম তুলতে পারবেন। কারও ভোটার তালিকা সংশোধনের বা ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হলেও এই সময়ই করতে পারবেন। যদিও কমিশনের তরফে এখনও স্পষ্ট করা হয়নি বিডিও অফিসের পাশাপাশি স্থানীয় বুথেও শিবির বসানো হবে কিনা। সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে জানুয়ারি মাসের শুরুতেই।
সর্বশেষ খবর
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল
-
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?
-
দাঁড়িয়ে পুজো করছেন? বাস্তুর ভুলে রুষ্ট হতে পারেন ইষ্টদেবতা, জানুন শাস্ত্রের নিয়ম
-
মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের