সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আচমকা এই ইস্তফা নিয়ে জল্পনা শুরু রাজনৈতিক মহলে।
ভাঙড়ের ২ নম্বর ব্লকের জিরানগাছা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। সোমবার আচমকাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠান তিনি। সূত্রের খবর, নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত? তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে কানাঘুষো। এবিষয়ে তারকা সাংসদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

[আরও পড়ুন: সন্দেশখালি নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কী বললেন?]
প্রসঙ্গত, গত শনিবার নিজের সংসদীয় এলাকা ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)।প্রত্যেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন দেব। কিন্তু কী কারণে তাঁর এই সিদ্ধান্ত, সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। ফলে জল্পনা তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছিল, তিনি দলবদল করবেন কি না। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন দেব।
[আরও পড়ুন: ১০০ দিনের বকেয়ার দাবি, সন্দেশখালির পথে আটকে পড়ল রাজ্যপালের কনভয়]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক