সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে JEE এবং NEET পিছনোর দাবিতে সরব তৃণমূল। বুধবার বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তাও দিয়েছেন তিনি। তবে এবার একেবারে রাস্তায় নেমে আন্দোলনের পথে তৃণমূল ছাত্র পরিষদ। ২৮ আগস্ট দলের প্রতিষ্ঠা দিবসে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন দলীয় নেতাকর্মীরা।
করোনার কথা মাথায় রেখে ছোট অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন টিএমসিপি নেতাকর্মীরা। শুক্রবার সকালে দলীয় পতাকা তুলবেন নেতৃবৃন্দ। বেলা তিনটে নাগাদ ছাত্র ও যুবদের উদ্দেশে ভারচুয়াল বৈঠকে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন তৃণমূল ছাত্র পরিষদের নানা কমিটিতে রদবদলও হতে পারে।
[আরও পড়ুন: সাতসকালে মমতার বাড়ির সামনে গুলি! আহত এক পুলিশ, বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা]
করোনার কারণে এপ্রিল থেকে একাধিকবার পিছনোর পর সেপ্টেম্বরের শুরুতে সারা দেশে ইঞ্জিনিয়ারিং (JEE-Main) এবং ডাক্তারি প্রবেশিকা (NEET-UG) পরীক্ষা হওয়ার দিন ধার্য হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে স্বাস্থ্যবিধি মেনে নানা পদক্ষেপের কথা ঘোষণাও করা হয়েছে। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। কারণ, সংক্রমণের আশঙ্কা করছেন অধিকাংশই। শুরু থেকেই সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিকবার তিনি প্রতিবাদে সরব হয়েছেন। কেন্দ্রকে চিঠিও লেখেন তিনি। মঙ্গলবারই পরীক্ষা পিছোনোর দাবিতে প্রধানমন্ত্রীকে দ্বিতীয় চিঠিটি লিখেছেন মমতা। এরপর বুধবার নবান্ন থেকে সর্বদল বৈঠকে NEET-JEE প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ফের পরীক্ষা পিছনোর পক্ষেই বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, শুধু সংক্রমণের আশঙ্কাই নয়, লকডাউন পরিস্থিতিতে পরীক্ষা দিতে যাওয়াও যথেষ্ট সমস্যার। পরীক্ষা ইস্যুতে এদিন সব রাজ্যকে একসঙ্গে লড়াই করার কথা বলেন তিনি। পরীক্ষা স্থগিত রাখার আরজি জানিয়ে প্রয়োজনে একযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাবও দেন।
[আরও পড়ুন: ফেসবুকে পাঠানো হত সুপাত্রের ছবি, মা সেজে কথা বলতেন পরিচারিকা! প্রতারণা চক্রের পর্দাফাঁস]
সর্বশেষ খবর
-
তনয় শাস্ত্রীর এফআইআরে কড়া পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশ স্বস্তিতে মিমি
-
‘আমি সারারাত কেঁদেছিলাম, আশ্বস্ত করেছিলেন শুভেন্দু’, হঠাৎ মহুয়ার বক্তব্যে মুখ্যমন্ত্রী স্তুতি!
-
স্কটল্যান্ডে ম্যাচে দলে থাকলেও শুরুতে নেই নেইমার, রাফিনহার বদলে কাকে ভাবছেন আন্সেলোত্তি?
-
দুর্বল ঢালাই, দায়ী লিজ নেওয়া সংস্থা? তারাতলা বিপর্যয়ে জড়াল ফিরহাদ ঘনিষ্ঠ কাউন্সিলরের নাম
-
কর্মে অবিচল, প্রবল ঝড়জলে সীমান্তে অতন্দ্র প্রহরী, বজ্রাঘাতে মৃত্যু কর্তব্যরত জওয়ানের