Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অপসারিত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

গোষ্ঠীকোন্দল রুখতে কড়া তৃণমূল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ২০:২১

options
link
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অপসারিত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান zoom
Advertisement

রাহুল চক্রবর্তী: উত্তর দমদম পুরসভার গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া পদক্ষেপ করল শাসকদল। চেয়ারম্যান কল্যাণ কর ও ভাইস চেয়ারম্যান শেখ নিজামুদ্দিনকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব। নয়া চেয়ারম্যান হলেন সুবোধ চক্রবর্তী। আর ভাইস চেয়ারম্যান লোপামুদ্রা দত্ত চৌধুরী। মঙ্গলবার পুরসভার ২৫ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন শাসকদলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বৈঠকে হাজির ছিলেন দমদমের সাংসদ সৌগত রায় ও সদ্য পদ হারানো চেয়ারম্যান কল্যাণ করও। বৈঠকে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানে পদ রদবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

[তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জের, উত্তর দমদমে পুর কর্তাকে মার ঠিকাদারের]

Advertisement

গত ২৩ মে উত্তর দমদম পুরসভায় ঢুকে চেয়ারম্যানে গায়ে হাত তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল বিরাটি। অভিযোগ, ঘটনার দিনে ভাইস চেয়ারম্যান শেখ নিজামুদ্দিনের ঘরে ঢুকে পড়েছিলেন নির্মাণ সংস্থার এক ঠিকাদার। শেখ নিজামুদ্দিনকে বেধড়ক মারধর করেন তিনি। ঘটনার প্রতিবাদে পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভাইস চেয়ারম্যানের অনুগামীরা। উত্তর দমদম পুরসভার অফিসের কাছেই বিরাটি স্টেশন। স্টেশনে রেল অবরোধ শুরু হয়। অবরোধের জেরে কাজের দিনে শিয়ালদহ-বনগাঁ শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টা দেড়েক ধরে চলে অবরোধ। শাসকদলের অন্দরের খবর, উত্তর দমদম পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান কল্যাণ কর ও ভাইস চেয়ারম্যান শেখ নিজামুদ্দিনের আলাদা দুটি গোষ্ঠী আছে। আরও একটি গোষ্ঠীর নেতা উত্তর দমদম শহর তৃণমূল সভাপতি বিধান বিশ্বাস। পুরসভার নির্মাণ কাজের জন্য নির্দিষ্ট ঠিকাদার সংস্থা আছে। কিন্তু, সদ্য প্রাক্তন উপপ্রধান শেখ নিজামুদ্দিনই সেই সংস্থাকে কাজের বরাত দেননি। কাজের বরাত না পেয়ে পুরসভার ঢুকে উপপ্রধানকে মারধর করেন ওই ঠিকাদার সংস্থার কর্মীরা। এদিকে ঘটনার কথা জানতে পেরে উত্তর দমদম পুরসভায় হাজির হয় ভাইস চেয়ারম্যানের গোষ্ঠী ও বিরোধী গোষ্ঠীর লোকেরা। শুরু হয়ে যায় হাতাহাতি, অবরোধ। এমনকী, পরিস্থিতি সামাল দিতে যখন ঘটনাস্থলে পৌঁছন দমদমের সাংসদ সৌগত রায়, তখন তাঁকে ঘিরেও চলে বিক্ষোভ।

[প্রাক্তন বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.