সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সেতু বিপর্যয়ের আশঙ্কা উত্তরে৷ কাঠামোয় গলদ ধরা পড়েছে ডানলপ ব্রিজে৷ মেরামতির জন্য আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সেতুতে যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন৷ গত দু’দিন ধরে ডানলপ ব্রিজে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ৷ ১৮ সেপ্টেম্বর থেকে চলবে না ছোট গাড়ি, এমনকী, বাইকও৷ প্রবল যানজটের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷
[মাঝেরহাট ব্রিজ ভাঙার সিদ্ধান্ত, এক বছরের মধ্যে তৈরি হবে নয়া সেতু]
দক্ষিণ শহরতলি যেমন মাঝেরহাট ব্রিজে, উত্তর শহরতলিরও তেমনি ডানলপ ব্রিজ৷ বছর ছয়েক আগে ডানলপ এলাকায় যানজট কমাতে এই সেতুটি তৈরি করেছিল বর্তমান রাজ্য সরকারই৷ বাস তো বটেই, ডানলপ ব্রিজে চলে পণ্যবাহী ভারী ট্রাকও৷ উত্তর দিক থেকে শহরে প্রবেশের রাস্তা এই ডানলপ ব্রিজ৷ কিন্তু, গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই ব্রিজের কাঠামোয়ও গলদ! বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্রুত যদি ডানলপ ব্রিজের মেরামতি না করা হয়, তাহলে যেকোনও সময়ে ভেঙে পড়তে পারে৷ মাঝেরহাট ব্রিজকাণ্ডের পর আর ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন৷ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে যান চলাচল বন্ধ করে শুরু হবে মেরামতির কাজ৷
মাঝেরহাট ব্রিজকাণ্ডের পরই তড়িঘড়ি শহর ও শহরতলির সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে ‘রাইটস’৷ জানা গিয়েছে, ডানলপ ব্রিজে পিলারগুলির উপরের অংশগুলিতে যে বিয়ারিং রয়েছে, সেগুলির অবস্থা খুবই খারাপ৷ বেশ কয়েকটি বিয়ারিং আবার সরেও গিয়েছে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিমেন্টের পিলারের উপর মূল সেতুটিকে ধরে রেখেছে এই বিয়ারিংগুলি৷ তাই সেগুলি যদি সঠিক জায়গায় না থাকে কিংবা অন্য কোনও সমস্যা দেখা দেয়, তাহলে ভেঙে পড়তে পারে ডানলপ ব্রিজ৷ গত দু’দিন ধরে ডানলপ ব্রিজে পণ্যবাহী গাড়ি চলাচল করছে না৷ ১৮ সেপ্টেম্বর থেকে ছোট গাড়ি ও বাইক চলবে না৷ সেক্ষেত্রে ডানলপ ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে৷ পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন৷ শুক্রবার রাত থেকে রীতিমতো কমান্ডো নামিয়ে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে৷
[ সেতুভঙ্গে মাথাচাড়া দিচ্ছে ফড়েরাজ, কড়া হুঁশিয়ারি মমতার]
সর্বশেষ খবর
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল