অর্ণব আইচ: ভোটের বাংলায় ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধে সাড়ে সাতটায় দমদম বিমানবন্দরে পৌঁছবেন। রাতে থাকবেন রাজভবনে। রবিবার সেখান থেকেই চারটি জনসভায় যাবেন। মোদি কলকাতায় থাকাকালীন শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে?
ট্রাফিক বিজ্ঞপ্তি বলছে, শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত দশটা পর্যন্ত কলকাতার রাস্তায় সমস্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। একইভাবে রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্তও নিয়ন্ত্রণ হবে পণ্যবাহী যান চলাচল। শুধু পণ্যবাহী গাড়ি নয়, একাধিক রাস্তায় যাত্রীবাহী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।
[আরও পড়ুন: অমিত শাহকে বিদায় জানাতে বিমানবন্দরে ‘কয়লা মাফিয়া’! তালিকা প্রকাশ করে তোপ তৃণমূলের]
এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে উল্টোডাঙা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, হসপিটার রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকোলাস আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ, রাজভবনের সাউথ গেট চত্বরে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
একইভাবে রবিবার সকালেও একাধিক রাস্তায় গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজভবনের সাউথ গেট, আর আর অ্যাভিনিউ, জেনসন অ্যান্ড নিকোলাস আইল্যান্ড, রেড রোড, খিদিরপুর রোড, ১১ ফারলং গেট, দ্বিতীয় হুগলি সেতুতেও একইরকম নিয়ম কার্যকর থাকবে। এছাড়া আজ সন্ধে ছটা থেকে রবিবার রাত ১০টার মধ্যে রাজভবন চত্বরে ভারী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
[আরও পড়ুন: শিয়ালদহে বাতিল মেগা ব্লক, ১২ বগি ট্রেন চালানো নিয়ে অনিশ্চয়তা]
সর্বশেষ খবর
-
বুলেট ট্রেনের তুঙ্গ গতিতে এগিয়ে চলাই এখন রাজ্যের একমাত্র পথ
-
‘পুরনো কমিটি শিল্পীদের চিঠি-মেল গায়েব করে দিত’, আর্টিস্ট ফোরাম নিয়ে বিস্ফোরক ভাস্বর
-
চোট সারিয়ে ১০ ওভার বোলিং! আইপিএলের ব্যর্থতা ভুলে ওয়ানডে’তে কামব্যাকের পথে হার্দিক
-
এবার বিদ্রোহী দলে নাম লেখাচ্ছেন অভিষেকের ‘সেনাপতি’ সায়নী! দিল্লি দরবারে তুঙ্গে জল্পনা
-
ডিমের পর নতুন অস্ত্র! ধৃত সব্যসাচীকে লক্ষ্য করে পচা টমেটো, গোবর উত্তেজিত জনতার