অর্ণব আইচ: প্রতিমা নিরঞ্জনের মাঝেই বাজা কদমতলার (Baja Kadamtala Ghat) বাঁধাঘাট থেকে উদ্ধার ২টি দেহ। স্থানীয়দের নজরে পড়ে দেহটি। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
গত শুক্রবার সন্ধে থেকে গঙ্গার ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। রবিবার সকালেও তার ব্যতিক্রম নেই। প্রতিমা ভাসান চলছে। তারই মাঝে এদিন সকালে বাজা কদমতলা ঘাটে দু’টি ভাসতে দেখা যায়। দু’টিই পুরুষের দেহ। খবর পাওয়ামাত্রই উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ দু’টি উদ্ধার করা হয়। ওই দু’টি দেহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: কাঁকুড়গাছি যুবকবৃন্দের পুজো দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার তরুণী! অভিযোগ অস্বীকার ক্লাবের]
পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে একজন ৬৫ বছর বয়সি। আরেক জনের বয়স ৫০ হবে। তবে তাঁদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। দু’টির দেহর বেশীরভাগ অংশই পচে গিয়েছে। কেউ খুন করে তাদের দেহ ভাসিয়ে দিয়েছে নাকি আত্মহত্যা করেছেন ওই দু’জন, তা খতিয়ে দেখছে পুলিশ। দু’জনেই কি দু’জনকে চিনতেন নাকি নেহাতই কাকতালীয়ভাবে একই জায়গা থেকে দেহগুলি উদ্ধার হয়েছে, তাও তদন্তসাপেক্ষ।
আগামী সোমবার গঙ্গার ঘাটে ঘাটে চলবে প্রতিমা নিরঞ্জন। তাই বাড়ানো হয়েছে গঙ্গার ঘাটের নিরাপত্তা। ঘাটগুলির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৩ হাজার পুলিশ কর্মী। গঙ্গাবক্ষে স্পিড বোটে চলছে নজরদারি। রয়েছে রিভার ট্রাফিক গার্ড ও বিপর্যয় মোকাবিলা টিম। ২টি ওয়াচ টাওয়ার থেকে চলছে পুলিশের নজরদারি। তা সত্ত্বেও দু’টি দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
[আরও পড়ুন: ‘আমি এখনও আইনত শোভনের স্ত্রী’, বৈশাখীকে সিঁদুর পরানো নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন রত্না]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের