স্টাফ রিপোর্টার: দিনে-দুপুরে হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বন্দি৷ তাও আবার অন্তঃসত্ত্বা অবস্থায়৷ ঘটনাটি ঘটেছে খাস কলকাতার সুপার স্পেশ্যালিটি এসএসকেএম হাসপাতালে৷ পলাতক বন্দির নাম কুলসুম আহমেদ৷
ফের কাঠগড়ায় অ্যাপোলো, পেসমেকার বসানোর বিভ্রাটে রোগীর মৃত্যু
জানা গিয়েছে, আলিপুর সংশোধনাগারে রাখা হয়েছিল বিচারাধীন ওই বন্দিকে৷ অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই চেকআপ করাতে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসাপাতালের প্রসূতি বিভাগে৷ ১০৬ নম্বর বেডে রাখা হয়েছিল কুলসুমকে৷ পাহাড়া দেওয়ার জন্য ২৪ ঘণ্টার জন্য নিযুক্ত ছিলেন এক পুলিশকর্মীও৷
টাকার জন্য রোগী আটকে রাখায় মৃত্যু হল যুবকের
এদিন সকালের দিকে কুলসুম জানায় সে শৌচালয়ে যেতে চায়৷ সেই অনুযায়ী নিয়ে যাওয়া হয় তাকে৷ কিন্তু বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পরও কুলসুম না বের হওয়ায় সন্দেহ হয় পুলিশকর্মীদের৷ শৌচালয়ের দরজা খুলে দেখা যায় কেউ নেই সেখানে৷ পুলিশের আশঙ্কা, শৌচালয়ের জানালা দিয়ে পালিয়ে যায় কুলসুম৷ হাসপাতাল চত্বরে তল্লাশি চালিয়ে পাওয়া যায়নি তাকে৷
নার্সিংহোমের বিল মেটানোর টাকা নেই, আত্মঘাতী কৃষক
সর্বশেষ খবর
-
‘এমন সিদ্ধান্ত কেন নেন যাতে বিতর্ক হয়’, খাম প্রতীক জটিলতায় কমিশনকে প্রশ্ন হাই কোর্টের
-
মাখনে বিরিয়ানির স্বাদ! জনপ্রিয় শেফের ‘স্প্রেড’ রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলুন
-
পয়া জাপানে জোড়া রুপো, এশিয়াডে অবশেষে পদক জিতে চানু বললেন, ‘অলিম্পিকের চেয়ে কম নয়’
-
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিতর্কে আয়ুষ্মান খুরানা! কী সাফাই অভিনেতার?
-
স্পেশাল ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ময়নাগুড়ির শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড