সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই দল বদলেছেন তিনি। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন সব্যসাচী দত্ত। দলবদলের পর এই প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল সব্যসাচী দত্তকে। হিন্দুস্তান পার্কের পুজো (Durga Puja 2021) উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল তাঁকে।
শুক্রবার সকালেই সোশ্যাল মিডিয়ায় তৃতীয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর থেকে পুজো উদ্বোধনে বেরোন তিনি। এদিন প্রথমে একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার। সকলকে কোভিডবিধি মেনে পুজো কাটানোর কথা বলেন মুখ্যমন্ত্রী।

এরপর এদিন ফাল্গুনী সংঘের পুজোও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: WB Bypolls: উপনির্বাচনে প্রচার করবেন দেব-মিমি-রাজ, প্রকাশিত তৃণমূলের তারকা প্রচারকের তালিকা]
ফাল্গুনী সংঘের পর সিংহী পার্কে যান মুখ্যমন্ত্রী। প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করেন তিনি। এখানে প্রতিমা ডাকের সাজে সজ্জিত। 
“উৎসব কখনও থেমে থাকে না”, বালিগঞ্জ কালচারালের পুজো উদ্বোধনের পর মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন সমাজসেবী সংঘেরও পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝটিকা সফরের ফাঁকে হিন্দুস্তান পার্কের পুজো উদ্বোধনও সেরে ফেলেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংঘশ্রী, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লি, ত্রিধারা সম্মিলনী, মুদিয়ালী, শিবমন্দিরের পুজো উদ্বোধন করেন।
[আরও পড়ুন: প্রদীপ জ্বালিয়ে আরতি, দেবীর মুখ আঁকা, প্রতিপদে একাধিক বড় পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত
-
কুনোর জঙ্গলে কানখাড়া ‘ভূত’, বহুকাল পর দেখা মিলল বিরল প্রাণীর
-
মেট্রোয় যাত্রীদের সঙ্গে সওয়ারি রেলমন্ত্রী অশ্বিনী, আরও ৬০টি নতুন আধুনিক রেক কলকাতায়
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক