সুদীপ রায়চৌধুরী: শ্লীলতাহানি বিতর্কের মাঝেই কেরল উড়ে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার সকাল ১০ টা বেজে ৫০ মিনিট নাগাদ রওনা হন তিনি। বিতর্কের কারণেই আচমকা কেরল পাড়ি রাজ্যপালের, দাবি ওয়াকিবহল মহলের। যদিও রাজভবন সূত্রে খবর, এই সফর পূর্ব নির্ধারিত।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী কর্মীর করা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে বিষয়টা প্রকাশ্যে আসার পরই রাজ্যপাল দাবি করেছিলেন, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা পেরনোর আগেই কেরলের উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল। শুক্রবার সকাল ১০ টা বেজে ৫০ মিনিট নাগাদ রাজভবন থেকে বের হন তিনি। শ্লীলতাহানি বিতর্কের মাঝে আচমকা রাজ্যপালের এই কেরল সফর নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। অনেকেরই দাবি, বিষয়টা ধামাচাপা দিতে এই পদক্ষেপ।
[আরও পড়ুন: প্রতীক জৈনকেই দেওয়া হোক দলের সাংগঠনিক পদ, এবার আইপ্যাক কর্তাকে ‘কটাক্ষ’ কুণালের]
প্রসঙ্গত, এদিন কেরলের পথে রওনা হয়েও শ্লীলতাহানি ইস্যুতে মুখ খুলেছেন সি ভি আনন্দ বোস। বিস্ফোরক দাবি করেন তিনি। শ্লীলতাহানির অভিযোগকারীকে ইঙ্গিতে রাজনৈতিক দলের চর হিসেবে দাবি করে বলেন, “রাজভবনে রাজনৈতিক দলের আরও এক চর রয়েছেন।” কিন্তু কে তিনি? তা খোলসা করেননি তিনি। কিন্তু রাজ্যপালের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ওয়াকিবহলমহলে।
[আরও পড়ুন: আদানির ৬ সংস্থাকে শোকজ নোটিস সেবির, একাধিক নিয়মভঙ্গের অভিযোগ]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ