সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নে পাঠানো তাঁর গোপন চিঠিতে ঠিক কী ছিল? অবশেষে সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। তবে মুখ খুললেও গুমোট ভাঙলেন না রাজ্যপাল। জানিয়ে দিলেন, ওই রহস্যময় চিঠি এখন ইতিহাস। চিঠি রহস্যের সমাধানের সময় এখনও হয়নি।
প্রথমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ‘মাঝরাতে’ দেখে নেওয়ার হুঁশিয়ারি। তার পর মাঝরাতে নবান্নে গোপন চিঠি পাঠানো। একই ধরনের একটি গোপন চিঠি নয়াদিল্লিতে। গত ৯ সেপ্টেম্বর দুই গোপন চিঠিতে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যদিও রাজ্যপালের সেই চিঠিতে ঠিক কী আছে, তা আজও অজানা।
[আরও পড়ুন: মতপ্রকাশের দোহাই দিয়ে খলিস্তানিদের সমর্থন! ট্রুডোকে তোপ দলীয় সাংসদেরই]
সেই নিয়ে শুক্রবার রাজ্যপাল বললেন,”ওই মিস্ট্রি এখন হিস্ট্রি।” অর্থাৎ চিঠির রহস্য এখন ইতিহাস। সি ভি আনন্দ বোসের বক্তব্য,”রাজ্যপাল হিসাবে আমি আমার সম্মানিত মন্ত্রিসভাকে চিঠি লিখেছি। সেটা যদি কোনও এক পক্ষ সঠিক সময় মনে করে, তাহলে প্রকাশ্যে আনবে।” এরপরই রাজ্যপাল বলেন, ওই গোপন চিঠি এখন ইতিহাস। তাঁর ইঙ্গিত, আপাতত ওই চিঠি নিয়ে বেশি আলোচনা না করাই ভাল।
[আরও পড়ুন: Partha Chatterjee: পার্থর বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, অনুমোদন দিল রাজভবন]
উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে। দুপক্ষই দুপক্ষকে এ নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যপালের লেখা ওই চিঠি ভীষণ তাৎপর্যপূর্ণ। সম্ভবত সেকারণেই গোপন ওই চিঠি নিয়ে মুখ খুলতে চাইছে না কোনওপক্ষই। আর রাজ্যপাল মুখ খুললেও গুমোট ভাংছেন না।
সর্বশেষ খবর
-
বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে উপড়ে ফেলার অভিযোগ, বারুইপুরে জোর শোরগোল
-
পুজোর আগেই শুরু আইএসএল, ফিরছে পুরনো ফরম্যাটে? অবশেষে বিস্তারিত ঘোষণা ফেডারেশনের
-
‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই…’, ‘ফ্যামিলি টাইমে’র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!
-
মার্কিন মিসাইলে ইরানের বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী! ‘ধুলো, ধোঁয়া, রক্ত…’ হামলার বীভৎসতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা
-
নাছোড় বৃষ্টি! ফের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা, কত দিন চলবে? কী জানাল হাওয়া অফিস